এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না : শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৪:১৪ বিকাল
এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না : শিক্ষামন্ত্রী

এ বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গণভবন উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ কথা জানান।

এর আগে সকালে শিক্ষামন্ত্রী জানান, এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি রয়েছে; পরীক্ষা সুষ্ঠুভাবে হবে।

এন-কে

Feb2
Feb2