খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল তিউনিসিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৯ পূর্বাহ্ণ
প্রথম নারী প্রধানমন্ত্রী পেল তিউনিসিয়া

প্রথম নারী প্রধানমন্ত্রী পেল তিউনিসিয়া। মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে এবং পার্লামেন্ট স্থগিত ঘোষণা করে নির্বাহী ক্ষমতা নিজের হাতে নেন প্রেসিডেন্ট কাইস সায়িদ। এবার তিনি নাজলা বৌদেন রমদানে (৬৩) নামের নারী প্রকৌশলীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ কথা জানানো হয়।

দেশে-বিদেশে তিউনিসিয়ার প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযোগ করছেন অনেকে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার রাজনৈতিক অভিজ্ঞতা নেই—এমন একজন নারীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন তিনি। বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওবার্তায় কাইস সায়িদ বলেন, ‘তিউনিসিয়ার ইতিহাসে প্রথম একজন নারী সরকারের নেতৃত্ব দেবেন। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করতে দৃঢ়চিত্তে কাজ করবেন তিনি।’

আরব বসন্তের ফলে তিউনিসিয়ার রাষ্ট্র ও সরকার ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। ২০১৪ সালে নতুন সংবিধান রচিত হয়। ওই সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তার কতটা পাবেন সদ্য নিযুক্ত এই নারী প্রধানমন্ত্রী তা নিয়ে সংশয় রয়েছে।

নির্বাহী ক্ষমতা নিজের দখলে নেওয়া প্রেসিডেন্ট কাইস সায়িদ গত সপ্তাহে বলেন, ‘জরুরি সময়ের এই সরকার প্রেসিডেন্টের নিকট জবাবদিহি করবে।’

কে এই নাজলা রমদানে?

তিউনিসিয়ার মধ্যঞ্চলের কাইরোউয়ান প্রদেশে ১৯৫৮ সালে জন্মগ্রহণকারী নাজলা রমদানে রাজধানী তিউনিসের ন্যাশনাল স্কুল অব ইঞ্জিনিয়ারসের ভূতত্ত্বের অধ্যাপক।

প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে তিনি উচ্চশিক্ষা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা মন্ত্রণালয়ের হয়ে বিশ্ব ব্যাংকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ছিলেন।

২০১১ সালে তিউনিসিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও গবেষণার মান নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক পদে নিয়োগ পান নাজলা রমদানে।

তুলনামূলক কম পরিচিত এই নারী প্রকৌশলী ও অধ্যাপকের রাজনৈতিক ময়দানে একেবারেই কোনো সম্পৃক্ততা নেই। তুরস্কের আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…