চট্টগ্রামে করোনায় শনাক্ত ১০
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন। করোনা শনাক্তের হার নেমেছে দশমিক ৬১ শতাংশে।
২৭ অক্টোবর বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫১৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনই নগরের বাসিন্দা। বাকি ৬ জনের মধ্যে ১ জন হাটহাজারীর ও ৫ জন সীতাকুণ্ডের বাসিন্দা।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯৪২ জন, বাকি ২৮ হাজার ২৪০ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৭ জনের।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে


আপনার মতামত লিখুন