সীতাকুণ্ডে স্ত্রীকে হত্যাকার ছুরিকাহত স্বামীরও মারা গেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ২:০৯ দুপুর
সীতাকুণ্ডে স্ত্রীকে হত্যাকার ছুরিকাহত স্বামীরও মারা গেছে

কামরুল ইসলাম দুলু৷ সীতাকুণ্ডে স্বামীর হাতে জ্যোতিকা সুত্রধর (২১) নামের এক গৃহবধূ খুন হওয়ার এক সপ্তাহের মাথায় ছুরিকাহত স্বামী অভি ধর (২৮) ও মারা গেছেন।

গত ২৭ অক্টোবর স্ত্রীকে হত্যার পর নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভি। ঘটনার পর তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। উল্লেখ, দুই বছর আগে সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার রাম সূত্র ধরের কন্যা জ্যোতিকা সূত্রধরের (২০) সাথে বাশঁখালী এলাকার অভি ধরের (২৮) সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। জ্যোতিকা ও অভি পরিবারের অমতে বিয়ে করেন। বিয়ের পর থেকে ছেলের পরিবার মেয়ের পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করে।মেয়ের পরিবার যৌতুক দেবে না বলে জানিয়ে দেয় তখন জ্যোতিকা আদালতে গিয়ে ছেলেকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটার পেয়ে অভি রাগ করে শশুর বাড়িতে এসে স্ত্রী জ্যোতিকাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। পরে অভি নিজেই নিজের পেটে ছুরি মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এর এক সাপ্তাহ পর সে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান।

এন-কে

Feb2
Feb2