মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৯৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১:১০ দুপুর
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৯৫

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের কারও কাছেই বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের মধ্যে ৫২ পুরুষ ও ৪৩ নারী রয়েছেন। তাদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তারা বেশির ভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন এ জানিয়েছেন, এ ঘটনায় কতজন বাংলাদেশি আটক রয়েছেন তা জানা যায়নি।

এন-কে

Feb2
Feb2