করোনায় এক মৃত্যু নতুন শনাক্ত ৯

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ১১:২৯ সকাল
করোনায় এক মৃত্যু নতুন শনাক্ত ৯

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। জেলায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।

১৮ নভেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৬ জন নগরীর এবং ৩ জন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন এবং শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ ২ হাজার ৩৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৩৭ জন। বাকি ২৮ হাজার ২৯৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৫ জনের।

এন-কে

Feb2
Feb2