বয়স ৫০ পেরিয়েছে, সুস্থ থাকতে খান এসব খাবার
বয়স ৫০ পেরোনোর পর থেকে শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের তারতম্যে বেশকিছু পরিবর্তন আসে প্রতিদিনের চলাফেরায়। অনেকের কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসেও ভোগেন কেউ কেউ। ফলে এ সময়ে শরীরের বিশেষ যত্ন নেওয়া দরকার।
এ সময়ের পরে প্রতিদিনের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার। যাতে শরীর সুস্থ থাকে। চলাফেরায় কোনো সমস্যা না দেখা দেয়। তারই সঙ্গে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। তাতে শরীর সতেজ এবং সচল রাখতে সুবিধা হবে।
কোন কোন খাবার খাবেন এই সময়ে, যাতে শরীর ঠিক থাকে। চলুন দেখে নেওয়া যাক-
বাদাম: শরীর ঠিক রাখার জন্য কয়েক ধরনের বাদাম খাওয়া জরুরি। চিনা বাদাম, আখরোট, কাজু এসব বাদাম নিয়মিত খেলে শরীর প্রয়োজনীয় প্রোটিন পাবে। সঙ্গে শরীরে যাবে বেশ কিছু খনিজ পদার্থ। হৃদযন্ত্র বিশেষ যত্ন পায় এ ক্ষেত্রে।
শাকসবজি: সবজিতে থাকে নানা ধরনের ভিটামিন। সঙ্গে থাকে প্রোটিন, ক্যালশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্টও। শাকসবজিতে এমনি ক্যালোরির মাত্রা খুবই কম। ফলে অতিরিক্ত মেদ হওয়ার কোনো আশঙ্কা নেই। আবার পেট ভরবে সেই সঙ্গে পুষ্টিও পাবে শরীর।
ফল: ফলে থাকে ভিটামিন, ক্যালশিয়াম। এসব ত্বক থেকে হাড় সব কিছুর যত্ন নেয়। ৫০ পার হওয়ার পর বেশি করে ফল খেতে পারলে শরীর সতেজ রাখতে সুবিধা হয়। চলাফেরা, কাজকর্ম করাও হবে সহজ।
এন-কে


আপনার মতামত লিখুন