খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর যুগপূর্তি উৎসবে বর্নিল আয়োজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ১২:৩৭ অপরাহ্ণ
সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর যুগপূর্তি উৎসবে বর্নিল আয়োজন

কামরুল ইসলাম দুলুঃ সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রাম এর একযুগ পূর্তি। সমিতির এ গৌরবময় দিবসকে ঘিরে চট্টগ্রাম শহরের দি কিং অব চিটাগাং ক্লাব একখণ্ড সীতাকুণ্ড-এ রূপ নেয়।

বৃহস্পতিবার বর্ণাঢ্য এ যুগপূর্তির উৎসবে সীতাকুণ্ডের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ শরিক হন। প্রতিবছরের মতো এবারও দু’শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত হয়।

সমাজের বিভিন্নক্ষেত্রে অবদানের জন্যে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম পদক – ২০১৯ ইং ২২ গুণিজনকে সংবর্ধনা ও ৬ জনকে স্মারক দেওয়া হয়।

পদকপ্রাপ্ত ব্যক্তিদের জীবনী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছবিসহ প্রকাশিত হয়েছে ভিন্ন একটি পুস্তিকা।

বিকাল ৪ টার পর থেকে বিশাল হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডের শিশু-কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা একই ছাদের নিছে এসে যেন কয়েক ঘন্টার জন্য ভুলে যান সকল দূঃখ, কষ্ট। সেলফি, আড্ডা আর খোঁশ গল্পে সবাই কিছু সময়ের জন্য হারিয়ে যান অন্য জগতে।

সংগঠনের যুুুুগ্ন সম্পাদক আবেদীন আল মামুনের সঞ্চালনায় এবং ড.মো.ফসিউল আলমের সভাপতিত্বে উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যানর মাষ্টার আবুল কাসেম, জনপ্রসাশন মন্ত্রণালয়ের উপ-সচিব শামীম সোহেল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। স্নৃতি চারণ করে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আবুল মুনছুর ভূইয়া, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, সাবেক সা.সম্পাদক অধ্যাপক একে এম তফাজ্জল হক,সাবেক সভাপতি ও অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক গিয়াস উদ্দিন।

পদক প্রাপ্তদের পক্ষ থেকে অনুভতি প্রকাশ করেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুসলিম উদ্দিন, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সৈয়দা সুরাইয়া আক্তার।

দু’পর্বের আলোচনা সভা শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক যুগপূর্তি উৎসবের সফল সমাপ্তি ঘটে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…