সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোঃ ইকবাল হোসেন (৪৫) এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি এসিআই কোম্পানীতে মার্কেটিং এ কর্মরত ছিলেন। সে সীতাকুণ্ড পৌরসভার সোবাহানবাগ এলাকার মাহফুজ রহমানের বড় ছেলে।
শনিবার সন্ধ্যায় পৌরসভারর শেখ নগর এলাকার এ ঘটনা ঘটে। নিহতের চাচা জাফর উদ্দিন জানান, ইকবাল ও তার এক সহপাঠী সন্ধ্যায় মোটর সাইকেল যোগে মিরশ্বরাই উদ্দেশ্যে রওয়ানা হয়। যাওয়ার পথে পৌরসভারর শেখ নগর এলাকার পিছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে দুজনই ছিড়কে পড়ে যায়। এতে ওই ট্রাকের চাকার নিচে পিষ্ঠ হয়ে ইকবাল হোসেন ঘটনাস্থেলে মারা যায়। গুরুত্বর আহত হয় তার সঙ্গে থাকা নাছির।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , পৌরসভার শেখনগর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয় এবং তার সঙ্গে থাকা এক ব্যাক্তি গুরতর আহত হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন