রাউজানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৯:৪০ রাত
রাউজানে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবি দিবসে মোমবাতি প্রজ্জলন কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ও রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, মাহবুল আলম, জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, সৈয়দা আফরোজ রেহেনা, বাবর উদ্দিন, ইমরান হোসেন ইমু, মুন্সি জয়নাল আবেদীন, সাজ্জাদ হেসেন,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,বেলাল হোসেন সিফাত, জাহেদ, সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

Feb2
Feb2