খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে ধার-দেনায় হতাশাগ্রস্ত সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৪:৫০ অপরাহ্ণ
রাউজানে ধার-দেনায় হতাশাগ্রস্ত সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মমতাজুল হক (৪৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে রাউজান সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা স্টেশনের পূর্বে সিএনজি গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশটি টিনের চালার এঙ্গেলের সঙ্গে দঁড়িতে ঝুলন্ত অবস্থায় ছিল।

নিহত মমতাজ ওই ওয়ার্ডের মো. নুরুল আব্বাসের পুত্র৷ তিনি দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক।
নিহতের পরিবারের দাবী, নারীঘটিত একটি বিষয় নিয়ে টাকা পরিশোধসহ ধার দেনা নিয়ে খুবই টেনশনে করতো মমতাজ৷

নিহত মমতাজের স্ত্রী শামসুন নাহার বলেন, প্রতিদিনের মতো ভোর ৬টায় নিহতের ছেলে ফারুকের ব্যবসা প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডার্স অ্যান্ড মামা গ্যারেজের জন্য অকটেন, ডিজেলসহ তেল আনার কথা বলে ঘর থেকে বের হন মমতাজ। তবে তার সেলফোনটি ঘরে ছিল। সকালে নিহতের (মমতাজুল হক) গাড়ি রাখার গ্যারেজে তার গাড়ির (চট্টগ্রাম-থ-১৩-৩১৭৫) এর পাশে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় গ্যারেজের গ্রীল আংশিক খোলা ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করেন।

নিহতের স্ত্রী শামসুন নাহার আরও বলেন, তার স্বামীর কাছ থেকে নারীঘটিত বিষয়ে স্থানীয় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ১ লাখ টাকা দাবি করেন। সেই টাকা পরিশোধ নিয়ে টেনশনে ছিল তার স্বামী।

নিহতের ছেলে মো. ফারুক বলেন, আমার বাবার সাথে চিকদাইর ইউনিয়নের একটি মেয়ের সম্পর্কের কথা লোকমুখে শুনেছি। তবে আমার বাবার সাথে বিয়ে হয়েছে কি না আমরা জানি না। মেয়েটির দূর সম্পর্কের আত্মীয় জাহাঙ্গীর নামের একজন বিষয়টি সমাধান করার জন্যে টাকা দাবি করে। আমরা কিস্তির মেয়াদে ১লাখ টাকা দিবো বলেছি। সে টাকা পরিশোধের বিষয়ে বাবা অনেক টেনশনে ছিল।

তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার মো. জাহাঙ্গীর বলেন, টাকার বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। আমি এ ঘটনার সাথে সম্পৃক্ত নই।

রাউজান থানার উপ-পরিদর্শক (এস.আই) সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলতে পারবো।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…