শীতকালে গোসল করতে সাবধান, হতে পারে মৃত্যু!
শীতকালে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বাথরুমে গোসল করতে গেলে স্ট্রোকের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এ সমস্যা থেকে বাঁচতে কী করবন?
রাজধানীতে শীতভাব ততটা অনুভূত না হলেও, গ্রামীণ অঞ্চলগুলোতে এখন বেশ ঠান্ডা। গরমের তুলনায় শীত আরামদায়ক হলেও প্রতিবছর এ সময়ে বেশ কিছু বাড়তি রোগব্যাধি দেখা যায়। এর মধ্যে গোসল করতে গিয়ে হঠাৎ মৃত্যু ঝুঁকির মধ্যেও পড়তে হয়?
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে ঠান্ড পানি দিয়ে গোসল করার সময় স্ট্রোকের ঝুঁকি থাকে। এ সময় মাথায় ঠান্ডা পানি পড়লেই তা অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করে, যা দ্রুত মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এ কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায়। যার ফলে ব্রেন স্ট্রোকের ঘটনা বেড়ে যায়।
এছাড়া, স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ইত্যাদি কারণেও স্ট্রোকের সমস্যা হতে পারে। সাধারণত, স্ট্রোকের ক্ষেত্রে ৮০ শতাংশ ক্লট হয়, আর ২০ শতাংশ রক্তক্ষরণ। উভয় অবস্থাই জরুরি, তাই দেরি না করে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্ট্রোকের তিন ঘণ্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিতে হবে। দেরি হলে তার জীবনও চলে যেতে পারে। তাই বিশেষজ্ঞের নির্দেশ মতো চিকিৎসা নিতে হবে।
শীতকালে গোসলের জন্য ঠান্ডা পানি ব্যবহার না করাই ভালো। তবে অতিরিক্ত গরম পানিতে গোসল করার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর। তাই এসময় হালকা গরম পানি দিয়ে গোসল করার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, সরাসরি মাথায় পানি না ঢেলে প্রথমে পায়ে পানি ঢালা উচিত। তারপর হাঁটু হয়ে শরীরে পানি ঢালার পর মাথায় পানি ঢালতে হবে। এতে শরীর পানির তাপমাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নেবে এবং স্ট্রোকের ঝুঁকি কমবে।
এন-কে


আপনার মতামত লিখুন