লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৩:৪৮ বিকাল
লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’-এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমানে মালদ্বীপ সফররত শেখ হাসিনা আজ শুক্রবার এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীপাড়ের বাতাস। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক মানুষ।

এন-কে

Feb2
Feb2