পটিয়ায় শ্যামলী-টমটম সংঘর্ষে গুরুতর আহত ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ১০:৫৫ সকাল
পটিয়ায় শ্যামলী-টমটম সংঘর্ষে গুরুতর আহত ৩

পটিয়া, সংবাদদাতাঃ পটিয়া বাইপাস ভাটিখাইন বটতল মসজিদের পাশে রোববার সকাল ১০টার সময় শ্যামলী বাস ১টি টমটমকে চাপা দিলে টমটমের ৩ যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, রুপম দাশ (২৮) নাসির উদ্দিন(৩৮) সমর শীল (৬০)।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে পটিয়া হাসপাতাল নিয়ে যায়, পরে তাদের অবস্থার অবনতি দেখলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল প্রেরণ করা হয়।

পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ বাবলু দাশ জানায় আহতদের অবস্থা খারাপ দেখে চট্টগ্রাম মেডিেকল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Feb2
Feb2