ভূজপুরে ভ্যানচালকের লাশ উদ্ধার
ফটিকছড়ি প্রতিনিধিঃ ভূজপুর থানার নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টারের পূর্বপাশের বিল থেকে মুহাম্মদ নুর নবী (৪৫) নামে এক ভ্যান চালক লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ভুজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত নুর ন্নবী নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কান্তর আলী মুন্সী বাড়ীর মৃত নুরু ছাফার পুত্র।
নিহতের স্ত্রী জানান, নুর ন্নবী গতকাল সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফিরে যায়নি। রাত ১ টার দিকে তাঁর মুঠোফোনে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার সাথে কারো সাথে তেমন বিরোধ নেই। নিহত নুর নবীর দুটি কন্যা সন্তান রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (হাটহাজারী সার্কেল) শাহাদাৎ হোসেন, ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী।
পুলিশ জানায়, লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।
এনকে


আপনার মতামত লিখুন