বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে চুটিয়ে প্রেম করছেন তারা
দিন কয়েক আগেই গুঞ্জন উঠেছিল বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন মালাইকা-অর্জুন জুটি। তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন বলিউডের বহুচর্চিত অসমবয়সী তারকা যুগল ।
রোববার (১৬ জানুয়ারি) পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এই জুগলদের। পাপারাজ্জিদের দিকে হাত নাড়তে ভোলেননি দুই বলি তারকা। নীলচে সবুজ পোশাকে অর্জুন। দুধসাদা সাজে অর্জুনের প্রিয়তমা মালাইকা আরোরা।
দিন কয়েক হলো প্রেমিকা মালাইকাকে বাহুডরে বন্দি করে সেলফি তুলে পোস্ট করে লিখেছিলেন যে, ‘আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সবার জন্য প্রার্থনা করি। সবাইকে ভালোবাসা জানাই।’
অর্জুনের পর মালাইকা তাদের বিচ্ছেদ নিয়ে ইনস্টা স্টোরির মাধ্যমে অভিনেত্রী মালাইকা লিখেছেন, ‘৪০-এ আপনি আপনার প্রকৃত ভালোবাসাকে খুঁজে পেলে তা স্বাভাবিকভাবে নিন। ৩০-এ নতুন স্বপ্ন দেখা আর সেই স্বপ্নের পেছনে ধাওয়া করা স্বাভাবিক নিয়ম। ৫০-এ পা দিয়ে নিজেকে আর জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাওয়া স্বাভাবিকই। ২৫-এ জীবন কখনোই শেষ হয়ে যায় না। তাই এ ধরনের চিন্তাভাবনা থেকে বের হয়ে আসুন।’
ভারতীয় সংবাদমাধ্যম এর আগে ১২ জানুয়ারি জানিয়েছিল, বিচ্ছেদের পর বেছে নিয়েছে তারা, দীর্ঘ চার বছরের প্রেমে ফাটল ধরেছে। আরও বলা হয় যে, ছয় দিন মালাইকা নাকি নিজের বাড়ি থেকে বের হননি। মনের দুঃখে ঘরবন্দি রয়েছিলেন তিনি। এদিকে অর্জুনকে দেখা গিয়েছিল তার বোন রিয়া কপূরের বাড়িতে, নৈশভোজের নিমন্ত্রণে। এর আগে পারিবারিক অনুষ্ঠানে মালাইকাকে সঙ্গে নিয়ে যেতেন অর্জুন। তার ওপরে মালাইকার বাড়িতেও কয়েক দিন যেতে দেখা যায়নি বনিপুত্রকে। সব মিলিয়েই বলিপাড়ার ধারণা হয়েছিল যে, তাদের বিচ্ছেদ হয়ে গেছে।
এসব কানাঘুষায় তালা লাগিয়ে অর্জুন প্রকাশ্যেই জানিয়ে দিল বয়সে বড় প্রেমিকার হাত এখনো শক্ত করে ধরে রেখেছেন। তাদের ছবি পোস্ট করে বার্তা শেয়ার করার পর তাদের ভক্তরা এক বুক আশায় রয়েছেন তাহলে শিগগিরই বিয়েবন্ধনে আবদ্ধ হবেন।
এন-কে


আপনার মতামত লিখুন