খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নগরবাসীর বিনোদনে রুচিশীল পার্ক নির্মাণের চেষ্টা করছে চসিক-মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ৯:০৫ অপরাহ্ণ
নগরবাসীর বিনোদনে রুচিশীল পার্ক নির্মাণের চেষ্টা করছে চসিক-মেয়র

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির বলেন, এই নগরে মানসম্মত পার্ক নেই বললেই চলে। তবে চট্টগ্রাম সিটির প্রতিটি ওয়ার্ডে পার্ক, উদ্যোন নির্মাণের পরিকল্পনা চসিকের রয়েছে। যেখানে খালি ও পরিত্যাক্ত জায়গা পাওয়া যাবে সেখানেই পার্ক নির্মান করবে চসিক।

সোমবার সকালে নগরীর কাজীর দেউড়ীস্থ চট্টগ্রাম শিশু পার্কের আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, একটি মানসম্মত পার্ক বা মাঠ সমগ্র এলাকাবাসীকে উপকৃত করে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পার্ক ও খেলার মাঠ অপরিসীম ভুমিকা রাখে। এতে সামাজিকীকরণ,শারীর র্চ্চার সুযোগ হয়।

এই প্রসঙ্গে সিটি মেয়র বলেন, নগরবাসীর বিনোদনের জন্য রুচিশীল পার্ক নির্মাণে আপ্রাণ প্রচেস্টা চলিয়ে যাচ্ছে চসিক। এই শিশু পার্কে যে রাইডগুলো বিদ্যামান, তা বর্তমানে সময়ের জন্য অচল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাইডগুলোকে পরিবতর্ন, পরিমার্জন করে নতুনরুপে সাজানোর পরামর্শ দেয়া হয়েছে।

তারই আলোকে চায়না বিশেযজ্ঞ এবং তাদের সার্বিক দিক নিদেশনায় আধুনিক রাইড স্থাপন করতে যাচ্ছে সংশ্লিষ্টরা। এতে বর্তমান প্রজম্মের সন্তানরা তাদের ইচ্ছানুযায়ী আনন্দ উপভোগ করতে পারবে।

সকালে পার্ক প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চসিক প্রধান নিবাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, ভু-সম্পত্তি অফিসার মোহাম্মদ এখলাচ উদ্দিন আহমদ এবং শিশু পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, শিশু পার্ক পরিচালক (প্রশাসন) মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এম এনামুল হক চৌধুরী, প্রমুখ। পরে দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

চসিক সূত্রে জানা যায়, চায়না বিশেষজ্ঞ ও কারিগরি সহযোগিতায় এ শিশু পার্কের আধুনিকায়ন করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ৫০ কোটি টাকা। এ পার্ককে আরো আকর্ষনীয় ও আধুনিকায়নের জন্য ৯-ডি স্যামুলেটরসহ বিভিন্ন রাইড স্থাপন করা হবে। এছাড়াও আরো থাকছে দর্শনার্থীদের সুবিধার্থে ১টি ফুডকোর্ট ও ১টি এ্যাকুরিয়াম রেস্টুরেন্ট।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…