সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার
সীতাকুণ্ড অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিপব্রেকিং ইয়ার্ডের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো. নুর মোস্তফা (৩৫)। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের জামাল হোসেনের ছেলে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ভাটিয়ারী উত্তর বাজারের স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করেন। নিহত নুর মোস্তফা ভাটিয়ারীতে অবস্থিত একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।


আপনার মতামত লিখুন