সৌন্দর্যচর্চায় লবঙ্গের ব্যবহার
রান্নায় লবঙ্গের ব্যবহার আমরা সবাই জানি। এটি একটি আয়ুর্বেদ মসলা। লবঙ্গ খেলে শ্বেত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে, যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। লবঙ্গে ভিটামিন সিরোগ প্রতিরোধক্ষমতা জোরদার করতে সহায়তা করে। লবঙ্গ দাঁতের চারপাশে ফোলাভাব হ্রাস করে এবং ব্যথায় স্বস্তি দেয়। কিন্তু আমরা কি জানি, সৌন্দর্যচর্চায়ও লবঙ্গ ব্যবহার করা যায়।
লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন: ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি। এটি ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে বেশ কার্যকর। এতে থাকা উপাদানের গুণাগুণ পেতে লবঙ্গ গুঁড়ো বা তেল দুভাবেই রূপচর্চায় ব্যবহার করা যেতে পারে। যেমন:
১) ব্রণ সমস্যায় দারুণ উপকারী এই তেল। লবঙ্গ তেলের অ্যান্টিসেপটিক গুণ ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাক্টেরিয়াগুলোকে লবঙ্গ তেল নিমেষেই মেরে ফেলে।
২) লবঙ্গ তেলে উপস্থিত বিভিন্ন ভেষজ উপাদানের গুণে ব্রণের দাগ, ছোপও মিলিয়ে যায়।
৩) নিয়মিত লবঙ্গ তেল মুখে লাগিয়ে মিনিট দশেক মালিশ করলে ত্বকের হারানো জেল্লা ফিরে পাওয়া যায়। তাই ত্বকের বলিরেখা দূর করতেও এই লবঙ্গ তেল দারুণ কার্যকর।
৪) লবঙ্গ ত্বকে অ্যান্টি অক্সিডেন্টসেরও কাজ করে, যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
৫) রান্নার সময় তেল ছিটকে ফোসকা বা মশার কামড়েও অনেক সময় হাতে-পায়ে দাগ হয়ে যায়। লবঙ্গ তেলেই মিলতে পারে এর সমাধান। লবঙ্গ তেল ব্রণের পাশাপাশি যে কোনো দাগ সহজেই তুলে দেয়।
৬) ত্বককে উজ্জ্বল করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে লবঙ্গ তেল মুখে লাগিয়ে ঘুমাতে পারেন।
৭) চুল পড়া কমাতে এবং চুলের সৌন্দর্য বাড়াতেও এই তেল ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে আধা চামচ লবঙ্গ তেলের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগলে সুফল মিলবে।
৮) ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও এর ব্যবহার করা যেতে পারে। এ জন্য ক্রিম বা লোশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।
৯) আপনি যদি মেকআপের পর মসৃণ ত্বক চান, তাহলে ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গের তেল মিশিয়ে নিন। এটি আপনার ত্বককে তেলতেলে করবে না আবার মসৃণও রাখবে।
১০) রূপচর্চার একটি অন্যতম হাতিয়ার হলো দুশ্চিন্তামুক্ত থাকা। লবঙ্গ তেলে পাওয়া যায় অ্যান্টি স্ট্রেস উপাদান, যা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। এ ছাড়া লবঙ্গ তেল দিয়ে শরীরে মালিশ করলে মন শান্ত হয় এবং মানসিক অবসাদ দূর হয়।
এন-কে


আপনার মতামত লিখুন