খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার ওপর চরম প্রতিশোধ নিলেন ইউক্রেনের টেনিস সুন্দরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ১:৫৮ অপরাহ্ণ
রাশিয়ার ওপর চরম প্রতিশোধ নিলেন ইউক্রেনের টেনিস সুন্দরী

রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত ইউক্রেন। এমন অবস্থায় অনেকে অস্ত্র ধরছেন প্রিয় মাতৃভূমির জন্য, কেউবা আবার দেশ ছেড়ে পালিয়েছেন পরিবারসহ। তবে কেউ কেউ মাঠের দ্বৈরথেও দাঁতে দাঁত চেপে লড়ছেন এবং প্রতিশোধও নিচ্ছেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই দুই দেশের টেনিস তারকারা মন্টেরি ওপেনের লড়াইয়ে মুখোমুখি নেমেছেন। যদিও শত্রুদেশের বিপক্ষে প্রথমে খেলতে চাননি ইউক্রেনের টেনিস তারকা এলিনা সভিতোলিনা। তবে পরে কর্তৃপক্ষ রুশ খেলোয়াড়দের দেশের পতাকা ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলে রাজি হন। আর কোর্টে নেমেই ঝাঁজটা নিংড়ে দিলেন।

দেশের পতাকার আদলে তৈরি পোশাক পরে খেলতে নেমেছিলেন এলিনা। নেমেই আগুন ছড়ালেন। যে দেশের হামলায় প্রিয় মাতৃভূমি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সে দেশের খেলোয়াড়ের ওপরই প্রতিশোধটা নিলেন। রুশ তারকা পোতাপোভার বিপক্ষে মাত্র ৬৪ মিনিটেই ম্যাচটি জিতে নেন। স্কোরলাইনে চোখ রাখলে বোঝা যায় তার দাপটটা। জিতেছেন সরাসরি সেটে, ৬-২, ৬-১ গেমে।

এদিকে, ম্যাচ শুরুর আগেই ইউক্রেনীয় টেনিসার জানিয়েছিলেন, প্রাইজমানির পুরো অর্থ দেশের সেনাবাহিনীকে দেবেন। ম্যাচ শেষে বলেন, ‘আমি একে আমার মিশন হিসেবে দেখছি। আমাদের টেনিস জগৎকে ইউক্রেনের পাশে এনে দাঁড় করানোর, সাহায্য আদায় করার মিশন।’

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে এরই মধ্যে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবার প্রাণ গেল দেশটির দুই ফুটবলারের। রাশিয়ার সামরিক অভিযানে নিহত হওয়া ইউক্রেনের দুই ফুটবলার হলেন ভিটালি স্যাপিলো এবং দিমিত্রো মার্টিনেনকো। ভিটালি স্যাপিলো কার্পাটি লভিভের যুব দলের হয়ে খেলতেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব লভিভ। এ ছাড়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার্স (ফিফপ্রো)।

মার্কার খবরে বলা হয়েছে, ২১ বছর বয়সী ভিটালি স্যাপিলো দেশের ডাকে সাড়া দিয়ে খেলা ছেড়ে যোগ দিয়েছিলেন ইউক্রেনের সেনাবাহিনীতে। কিয়েভের কাছাকাছি রুশ সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধের সময় প্রাণ হারান তিনি। এ ছাড়া মার্টিনেনকো খেলতেন রাশিয়ান ক্লাব এফসি গোস্টোমেলের হয়ে। রুশ আগ্রাসনের সময় তিনি নিজ দেশ ইউক্রেনেই ছিলেন। একটি বোমা তার বাড়িতে আঘাত করলে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মার্টিনেনকো।

এদিকে ইউক্রেনের দুই ফুটবলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফিফপ্রো এক বিবৃতিতে জানায়, ‘চলমান যুদ্ধে এটাই ফুটবলের প্রথম এতবড় ক্ষতির খবর। তারা দুজনেই শান্তিতে থাকুক।’

ইউক্রেনে সামরিক হামলার জেরে রাশিয়ার জাতীয় দল ও ক্লাব ফিফা এবং উয়েফার কোনো আসরে অংশ নিতে পারবে না। বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা দুটি সোমবার (২৮ ফেব্রুয়ারি) যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

এন-কে

Feb2

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। সোমবার (২৩ জুন) সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আলজেরিয়া। উল্টো ৩৬ মিনিটে মুসা আল-তামারির অ্যাসিস্ট থেকে নিযার আল-রাশদান গোল করে জর্ডানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একাধিক পরিবর্তন আনেন আলজেরিয়া কোচ। তার ফলও আসে দ্রুত। ৬৮ মিনিটে অধিনায়ক রিয়াদ মাহরেজের কর্নার থেকে নাধির বেনবুয়ালি হেডে সমতা ফেরান।

গোল শোধ করার পর আরও আক্রমণ বাড়ায় আলজেরিয়া। শেষ পর্যন্ত ৮২ মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন আমিন গুইরি। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলজেরিয়া।

শেষ মুহূর্তে জর্ডান সমতায় ফেরার চেষ্টা করলেও আলজেরিয়ার রক্ষণভাগে আটকে যায় তাদের আক্রমণ। ফলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াদ মাহরেজদের দল।

এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখল আলজেরিয়া। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ে নকআউট স্বপ্ন আরও কঠিন হয়ে গেল জর্ডানের।

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

নরওয়ের আরও একটি ম্যাচ এবং যথারীতি জোড়া গোল করলেন তাদের প্রধান তারকা আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ছয় ম্যাচেই তিনি দুটি করে গোল করেছেন। তার এই উড়ন্ত ফর্মের সুবাদে আজ (মঙ্গলবার) সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ২৮ বছর পর বিশ্বমঞ্চে ওঠা নরওয়ে।

এর আগে সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে খেলেছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। ওই আসরে শেষ ষোলোয় (নকআউট পর্ব) ইতালির কাছে হেরে নরওয়ের বিদায় হয়েছিল। আরেকবার বিশ্বকাপে ফিরেই দেশটিকে নকআউটে তুললেন হালান্ড-ওডেগার্ডরা। এরপর চলতি বিশ্বকাপে নিজেদের ভাইকিং নৌকা চালানোর বহুল আলোচিত দৃশ্য মঞ্চায়ন করে নরওয়ের ফুটবলাররা উদযাপনে মেতেছেন।

রীতিমতো উড়ছেন হালান্ড। নরওয়ের হয়ে ৫২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৫৯–এ। ২৫ বছর বয়সী এই তারকা নিজের সর্বশেষ ৬ ম্যাচে দু’বার করে (মোট ১২ গোল) স্কোরশিটে নাম তুলেছেন। এ ছাড়া নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই নরওয়ের হয়ে সর্বোচ্চ এই বিশ্বমঞ্চে সর্বাধিক গোলের রেকর্ডটিও এখন হালান্ডের। ২ ম্যাচে করলেন ৪ গোল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে প্রথম লিড নেয় ৪৩ মিনিটে। ইনজুরিতে পড়া সতীর্থের বদলি হিসেবে মাঠে নামা মার্কুস পেডারসেন ৪৩তম মিনিটে নরওয়েকে এগিয়ে দেন। এরপর হালান্ড নিজের অবিশ্বাস্য গোলবন্যা অব্যাহত রেখে ৪৮তম ও ৫৮তম মিনিটে গোল করেন, ফলে নরওয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। বিপরীতে ৫৩ মিনিটে সেনেগালকে সমতায় ফেরানো ইসমাইলা সার ৯৩ মিনিটে আরেক গোল করে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।

‘গ্রুপ আই’ থেকে ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপের নকআউটে ওঠা নিশ্চিত করেছে নরওয়ে। গ্রুপের প্রথম স্থান দখল করতে এবং নকআউট পর্বে তুলনামূলক সহজ পথ পাওয়ার আশায় শুক্রবার লড়বে ফ্রান্স ও নরওয়ে। তবে সেনেগাল এখনও প্রতিযোগিতা থেকে ছিটকে যায়নি। সাদিও মানের দল বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই ম্যাচ হারের স্বাদ পেল। তৃতীয় স্থানের দল হিসেবে পরের পর্বে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে ইরাকের বিপক্ষে সেনেগালকে (০-২) জয় পেতে হবে।

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ণ
এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

প্রতিপক্ষের অর্ধ থেকে দৌড় দিলেন কিলিয়ান এমবাপে। তারপর দুই ডিফেন্ডারকে কাটালেন। সামনে শুধু গোলকিপার। একটু বামে গিয়ে লক্ষ্যে শট নিতে চাইলেন। কিন্তু গোলবারের ওপর দিয়ে মাঠের বাইরে গেল বল। হ্যাটট্রিক হলো না।

এমবাপে হ্যাটট্রিকের সুযোগ হারালেও ফ্রান্স ৩-০ গোলে ইরাককে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে। সেনেগালকে তারা হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপ থেকে আগেভাগে নকআউটের টিকিট কাটল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।

ইরাক গোলকিপার বাসিলের এক মারাত্মক ভুলে এমবাপে বিশ্বকাপে তার ১৬তম গোল করেন। ৫৪ মিনিটে গোল কিকের বাঁশি বাজার পর তাহসিন তার বাম পাশে থাকা ইরাকি গোলকিপারকে পাস দেন। তিনি বলটি মাঠের ওপর দিয়ে দূরে পাঠাতে চাইলেও শটটি ঠিকমতো নিতে পারেননি। পা ফসকে বল সরাসরি কাছেই থাকা দেম্বেলের কাছে চলে যায়। পিএসজি ফরোয়ার্ড মাঝমাঠের দিকে এমবাপেকে ফাঁকায় দেখে চমৎকারভাবে বলটি তার দিকে বাড়িয়ে দেন। গোললাইন আগলে একজন ডিফেন্ডার দাঁড়িয়ে থাকলেও তিনি অত্যন্ত নিখুঁতভাবে বল জালে জড়ান। চলতি টুর্নামেন্টে এটি ছিল তার চতুর্থ গোল এবং ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

এই গোলে এমবাপে ছোঁন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে। নরওয়ের বিপক্ষেই শেষ গ্রুপ ম্যাচে জার্মান গ্রেটকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। মেসি ১৮ গোল করে সবার উপরে।

৬৬ মিনিটে দেম্বেলের তৃতীয় গোলে ভর করে ফ্রান্স সহজ জয় নিশ্চিত করে। গোলটির সূত্রপাত করেন ওলিসে। পিএসজি ফরোয়ার্ডকে চমৎকারভাবে একটি পাস বাড়িয়ে দেন তিনি। বল নিয়ন্ত্রণে নিয়ে দেম্বেলে ডি-বক্সের ডান দিকে এগিয়ে যান এবং এরপর একটি জোরালো শটে বল পোস্টের বাম দিক দিয়ে জালে জড়িয়ে দেন।

এর আগে প্রথমার্ধে ফ্রান্স লিড নেয় এমবাপের গোলে। শততম ম্যাচে ১৪ মিনিটে জাল কাঁপান তিনি। তার একটি শট ক্লিয়ার করতে পারেননি ইরাকের ডিফেন্ডার। বল পান অলিসে। তার ব্যাকপাস থেকে জাল কাঁপান এমবাপে। তাতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে ছোঁন তিনি।

এর আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। আজও করলেন জোড়া গোল। চার গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন তিনি। তার ওই এক গোলেই ইরাকের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে হাফটাইমে যায় ফ্রান্স। বজ্রপাতের ঝুঁকির কারণে সোয়া দুই ঘণ্টা পর ম্যাচ শুরু হলে বড় জয় নিশ্চিত করে ফরাসিরা।