খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইডেনে গোলাপি বলের টেস্ট শুরুর ঘণ্টা বাজালেন হাসিনা-মমতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ১:৩০ অপরাহ্ণ
ইডেনে গোলাপি বলের টেস্ট শুরুর ঘণ্টা বাজালেন হাসিনা-মমতা

খেলা শুরুর সময় ভারতীয় সময় দুপুর ১টায়। কিন্তু ইডেন গার্ডেন্সের সামনে ভিড় শুরু সেই সকাল থেকেই। পিঙ্ক টেস্ট বলে কথা! এই উপমহাদেশের টেস্ট ক্রিকেটে গোলাপি বলে এটাই প্রথম কোনো ম্যাচ। সেই অভিষেকের সাক্ষী হতে এতো ভিড়।

কলকাতায় এই ম্যাচ দেখতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জাতীয় সঙ্গীতের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনে মিলে একসঙ্গে ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর ঘোষণা দেন।

বহুল আলোচিত ইডেনের এই পিঙ্ক টেস্টে টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে। ইডেনের তাজা উইকেটে গোলাপি বলে আগে ব্যাটিং করাটা সত্যিকার অর্থেই সাহসী সিদ্ধান্ত। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যায় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানাচ্ছিলেন-‘উইকেট দেখে আমার মনে হচ্ছে এটা শুকনো এবং বেশ শক্ত। তাই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা আমার কাছে সঠিক মনে হয়েছে। এই টেস্টে দলে দুটি বদল এনেছে বাংলাদেশ। তৃতীয় পেসার হিসেবে আল আমিন খেলতে নামছেন তাইজুলের জায়গায়। আর স্পিনার নাঈম হাসান খেলছেন মেহেদি হাসান মিরাজের স্থলে।

যথারীতি এই টেস্টেও একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। ভারত তাদের একাদশে কোনো বদল আনেনি। ইন্দোরের জয়ী দল নিয়েই খেলছে তারা।

আগের দিন ইডেনের উইকেট যেরকম সবুজ দেখাচ্ছিল ম্যাচ ডে’তে সেই চেহারায় কিছুটা বদল মিলল। সবুজ আছে তবে অতোটা না। ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানান-‘এই উইকেটে টসে জিতলে তিনিও আগে ব্যাটিংই বেছে নিতেন। উইকেটে কিছুটা ঘাস আছে। তবে ব্যাট করার জন্য উইকেট বেশ শক্ত। শুরুতে এই উইকেট ভাঙার কোনো সম্ভাবনা নেই। দেখা যাক এখানে আগে বোলিং করতে হচ্ছে আমাদের। পিঙ্ক বলে শুরুর ১৫ ওভারে বোলারদের জন্য অনেক কিছুই করার থাকে। দেখি সেই সুযোগটা এখন আমাদের কাজে লাগাতে হবে। দক্ষতা দেখাতে হবে। এই বলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও থাকছে। পিঙ্ক বলের গতি খুব বেশি। দ্রুত ছুটে। ফিল্ডিংয়ে দক্ষতা প্রদর্শনের একটা ব্যাপার আছে। আমরা প্রথমবারের মতো এই বলে খেলতে নেমেছি। একটা ভালো উদাহরণ তৈরি করতে চাই প্রথম ম্যাচেই।’

দুই ম্যাচের সিরিজে ভারত ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে জিতে এগিয়ে আছে।

বাংলাদেশ দল:

ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটকিপার), নাঈম হাসান, আল আমিন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী

ভারত দল:

রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…