চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ১০:০২ সকাল
চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। তবে এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

৫ মার্চ, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ১ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৯ জন মহানগর এলাকার ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৩২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ২২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫১০ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

Feb2
Feb2