যে স্বপ্ন ধনী হওয়ার ইঙ্গিত দেয়
আমরা প্রত্যেকেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি। অনেক স্বপ্ন যেমন খারাপ ইঙ্গিত বা বার্তাবহন করে আবার এমন অনেক স্বপ্ন আছে যা সৌভাগ্যের বার্তাও বহন করে। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র।
জীবনের একটি বড় অংশ ঘুমে অতিবাহিত হয়। আর স্বপ্ন ঘুমন্ত জীবনের অপরিহার্য অংশ। কাজেই স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। ঘুমন্ত অবস্থায় ইন্দ্রিয় স্থিমিত হলেও পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। তখন নানা রকম কল্পনাশ্রয়ী চিন্তা ও দৃশ্য উদিত হয়। এসব দৃশ্য দেখাকে স্বপ্ন বলা হয়। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু স্বপ্ন থাকে যা সুসময়ের ইঙ্গিত দেয়।
স্বপ্নের দুনিয়ার সঙ্গে বাস্তবের দুনিয়ার অনেক মিল রয়েছে বলে মনে করেন জ্যোতির্বিদরা। নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে এমন কিছু স্পপ্নের কথা জানা গেছে, যেগুলো শুভ কিছুর ইঙ্গিত বহন করে।
স্বপ্নে পাহাড়ের শিখরে উঠছেন মানে আপনি সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে যাচ্ছেন। আপনার জীবনে সাফল্য আসা মানেই অর্থের আগমন। ফলভর্তি গাছ দেখলেও আপনার সংসারের সুখ বাড়তে যাচ্ছে।
স্বপ্নে টিয়া পাখি দেখে থাকলে আপনি ধনী হতে যাচ্ছেন। শুকজাতীয় পাখি খুবই শুভ বলে মনে করা হয়। স্বপ্নে মরা পাখি দেখাও নাকি শুভ। তাতে অর্থ ও সাফল্য দুই-ই পাওয়া যায় বলেই মনে করা হয়।
আম স্বপ্নে দেখা খুবই শুভ। বলা হয়, এতে অর্থলাভ হয়। স্বপ্নে আম দেখলে জানবেন, আপনার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে। আপনার জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ হতে যাচ্ছে। আবার সোনা কিংবা হীরার গয়না পাওয়ার সম্ভাবনাও থাকে।
স্বপ্নে মৌমাছি কিংবা মৌচাক দেখা ভালো। তার মানে আপনার জীবন মধুর হতে যাচ্ছে। তা আর্থিক দিক থেকেও হতে পারে, আবার ভালোবাসার মানুষের আগমনও হতে পারে।
এন-কে


আপনার মতামত লিখুন