খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চার সেঞ্চুরির ম্যাচে ড্র করল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১:১০ অপরাহ্ণ
চার সেঞ্চুরির ম্যাচে ড্র করল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

টেস্টের চতুর্থ দিনই মিলছিল ড্রয়ের আভাস। কিন্তু, জো রুটের সেঞ্চুরির পর ইংল্যান্ড ইনিংস ঘোষণা করলে অন্য রোমাঞ্চ উঁকি দিয়েছিল। শেষ ইনিংসে ক্যারিবীয়দের চার উইকেট তুলে নিয়ে লড়াই আরও জমিয়ে দেয় ইংল্যান্ড।

কিন্তু, শেষ পর্যন্ত ফল এলো না এ টেস্টে। অ্যান্টিগায় চার সেঞ্চুরির ম্যাচটিতে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে।

৬৭ রানে চার উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজ মূলত রক্ষা পেয়েছে এনক্রুমা বোনার ও জেসন হোল্ডারের ব্যাটে। দুজনে মিলে দিনের শেষ অংশ ব্যাট করে দলকে এনে দিয়েছেন স্বস্তির ড্র।

এ ম্যাচে দাপট ছিল ব্যাটারদেরই। প্রথম চার দিনে দুদলের পড়েছে মাত্র ২১টি উইকেট। উইকেটের সুযোগ নিয়ে সেঞ্চুরিতে মেতেছেন ব্যাটারেরা। দুদলের মোট চার জন ব্যাটার সেঞ্চুরি করেছেন। এর মধ্যে ইংল্যান্ডের তিন জন এবং একজন ওয়েস্ট ইন্ডিজের।

টেস্টের প্রথম ইনিংসে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৩১১ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। সেঞ্চুরিয়ান বেয়ারস্টো খেলেন ১৪০ রানের ইনিংস। বিপরীতে প্রথম ইনিংসে বোনারের সেঞ্চেুরিতে ৩৭৫ রান করে ওয়েস্টি ইন্ডিজ। ৩৫৫ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন বোনার।

এরপর পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও দাপট দেখায় ইংল্যান্ড। এ ইনিংসে সেঞ্চুরি হাঁকান জো রুট ও জ্যাক ক্রলি। জোড়া সেঞ্চুরিতে ৩৪৯ রান তোলে ইংলিশরা। জো রুট খেলেন ১০৯ রানের ইনিংস। আর, ক্রলি উপহার দেন ১২১ রানের ইনিংস। ২৮৬ রানে লক্ষ্য দিয়ে ইনিংস ছাড়ে ইংলিশরা।

এর জবাব দিতে নেমে শেষ পর্যন্ত ১৪৭ রান করে ড্র পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে উইকেটে থাকা হোল্ডার ৩৭ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ৩৮ রানে অপরাজিত ছিলেন বোনার।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১ম ইনিংস : ৩১১

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৩৭৫

ইংল্যান্ড ২য় ইনিংস : ৬৩.২ ওভারে (আগের দিন ২১৭/১) ৮৮.২ ওভারে ৩৪৯/৬ (ডি.) (ক্রলি ১২১, রুট ১০৯, লরেন্স ৩৬, স্টোকস ১৩, বেয়ারস্টো ১৫*, ফোকস ১, ওকস ১৮*; রোচ ১৯-২-৫৩-২, সিলস ১৩-২-৫৭-০, হোল্ডার ১৬-২-৫৬-১, জোসেফ ২৩.২-৩-৭৮-৩, পেরমল ১২-০-৬৪-০, ব্র্যাথওয়েট ৪-০-১৪-০, বনার ১-০-৮-০)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৬) ৭০.১ ওভারে ১৪৭/৪ (ব্র্যাথওয়েট ৩৩, ক্যাম্পবেল ২২, ব্রুকস ৫, বনার ৩৮*, ব্ল্যাকউড ২, হোল্ডার ৩৭*; ওকস ৯-১-২২-০, লিচ ৩০.১-১৪-৫৭-৩, ওভারটন ১০-২-২৩-০, রুট ২০-৬-০, স্টোকস ১৩-৩-২৪-১, লরেন্স ৬-৩-৭-০)।

ফল : ম্যাচ ড্র্

সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ০-০ সমতা।

ম্যান অব দ্য ম্যাচ : এনক্রুমা বনার।

এন-কে

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।