অ্যালার্জির সমস্যায় সুস্থ থাকতে খেতে পারেন একটি সবজি
শীত বা গ্রীষ্ম যে কোনো সময়ে অনেকেই অ্যালার্জির সমস্যায় নাজেহাল হয়ে পড়েন। সাধারণত অ্যালার্জি হওয়া না হওয়া আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভর করে তা কি জানেন?
আমাদের শরীরের প্রতিরক্ষাব্যবস্থা প্রতিনিয়ত পরিবেশের নানা উপাদানের বিরুদ্ধে লড়াই করে। এই প্রতিরক্ষাব্যবস্থাকে বলা হয় অ্যালার্জেন।
এই অ্যালার্জেন যদি কখনো সংক্রমিত হয় তাহলে নানা ধরনের অ্যালার্জির উপসর্গ দেখা দেয়। যেমন: ত্বকের লাল রং ধারণ, চামড়ায় লাল চাকা চাকা হয়ে যাওয়া বা শরীরের কোনো অঙ্গ ফুলে ওঠা। অ্যালার্জির সবচেয়ে গুরুতর উপসর্গ হলো বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা অ্যানফিল্যাকটিক শক দেখা দেওয়া।
এই অ্যালার্জির সমস্যা থেকে রেহাই পেতে ডায়েটে রাখতে পারেন একটি সবজি। এই সবজির পুষ্টিগুণে আপনি অনেকটাই অ্যালার্জির সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।
সবজিটির নাম ব্রোকলি। ফুলকপির মতো দেখতে সবুজ ব্রোকলি কয়েক হাজার বছর আগে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও এশিয়া মাইনরের দিকে এমনিতেই জন্মাত। আর রোমান শাসনামলে ইতালীয়দের হাতে এর চাষাবাদ শুরু হয়।
বর্তমানেও বাংলাদেশেও এর বাম্পার ফলন হচ্ছে। যদিও এটি শীতকালীন সবজি তবে এ দেশে সারা বছরই বিভিন্ন মৌসুমি সবজি এখন বাজারে পাওয়া যায়। তাই ডায়েট লিস্টে এটি রাখতে পারেন নিশ্চিন্তে।
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ ব্রোকলি বিভিন্ন সংক্রমণ থেকে শরীর সুরক্ষিত রাখতে পারে। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহনাশক হিসাবে কাজ করে। তাই ত্বকের অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পেতে ব্রোকলি দারুণ কার্যকর।
এ ছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পটাশিয়ামের জুড়ি মেলা ভার। পটাশিয়াম সমৃদ্ধ ব্রকোলি রক্তচাপ বশে রাখতে সাহায্য করে। এতে থাকা আয়রন লোহিত কণিকার পরিমাণ বৃদ্ধি করে। তাই যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারাও নিয়মিত খেতে পারেন এই ব্রোকলিকে।
রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করতে ব্রোকলি অতুলনীয়। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এ ছাড়া ব্রোকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্যও ব্রোকলি বেশ উপকারী।
এন-কে


আপনার মতামত লিখুন