গরমে ওজন নিয়ন্ত্রণে রাখবে যেসব পানীয়
গরমে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য পানি বিশেষ প্রয়োজনীয়। তবে পানির বিকল্প হিসেবে ফলের রসও বেশ কার্যকরী। তবে ফলের রসের মাধ্যমে অতিরিক্ত চিনি শরীরে প্রবেশ করলে তা আবার ক্ষতিকারক৷
গরমে আরাম পাওয়ার নামে কোল্ড ড্রিঙ্ক, বিয়ার বা অ্যালকোহল পান করে গেলে কিছু টের পাওয়ার আগেই অজান্তে ওজন বেড়ে যাবে হুহু করে৷ তাই এমন পানীয় ডায়েটে রাখতে হবে, যাতে তৃষ্ণা নিবারণ হয়, আবার ওজনও নিয়ন্ত্রণে থাকে৷
১. গরমে জলের পাশাপাশি যে পানীয় সবচেয়ে বেশি পান করা হয়, তা হলো ডাবের পানি৷ ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিডে ভরা ডাবের জল ফ্যাটমুক্ত এবং অত্যন্ত পুষ্টিকর৷ হাইড্রেটিং উপকরণ হিসেবে ডাবের জল ওজন কমাতে সাহায্য করবে৷
২. ডাবের জল শরীরের মেটাবলিক রেট এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত করে৷ পুষ্টিমূল্য, উৎসেচকে ভরা ডাবের জল ওজন নিয়ন্ত্রণে রেখে হাইড্রেশনের জন্য আদর্শ পানীয়৷
৩. লেমোনেড বা লেবুজল ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ লেমোনেড গরমে মন-প্রাণ তরতাজা করে দেয়৷ গরমকে হারিয়ে এই পানীয় সাহায্য করে হজমেও৷
৪. লেবুজল শরীর থেকে টক্সিন বের করে দেয়৷ আদি অকৃত্রিম লেমোনেড পান করার পাশাপাশি লেবুর রস চিপেও সেই পানি পান করতে পারেন৷ তলপেটের মেদ দূর করার জন্যও এই পানীয় আদর্শ৷ ইচ্ছে হলে যোগ করে নিতে পারেন মধুও৷
এই পানীয়গুলো দিনে ২-৩ গ্লাস যথেষ্ট৷ তবে যেকোনো কিছু ডায়েটে যোগ করার আগেই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না৷
এন-কে


আপনার মতামত লিখুন