৩ উপায়ে সহজে দূর হবে চুলের তৈলাক্ত
শীত বিদায় নিতেই বাড়ছে তাপমাত্রার পারদ। এই সময়ে বিভিন্ন শারীরিক সমস্যা বৃদ্ধি পায়। শুধু শরীর নয়, চুল ও ত্বকেও প্রভাব পড়ে গরম আবহাওয়ার। চুল হয়ে পড়ে অধিক তৈলাক্ত। গ্রীষ্মে তৈলাক্ত চুলের যত্ন নেবেন যেভাবে।
একদিন পরপর শ্যাম্পু করুন
চিকিৎসকরা বলেন, সাধারণত সপ্তাহে দুদিন পরপর শ্যাম্পু করলেই ভালো থাকে চুল। গ্রীষ্মকালে খুব বেশি ঘাম হয়। তাতে চুল আরও বেশি করে তৈলাক্ত হয়ে পড়ে। চুলপড়ার সমস্যাও বেড়ে যায়। তাই চুল ভালো রাখতে বিশেষ করে গরমকালে একদিন পরপর শ্যাম্পু করা প্রয়োজন।
শ্যাম্পু করার পর বেশি করে পানি দিয়ে চুল ধুয়ে নিন। কন্ডিশনার না ব্যবহার করাই ভালো। এতে চুল বেশি তৈলাক্ত হয়ে পড়ে।
ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন
সময়ের অভাবে প্রতিদিন শ্যাম্পু করার সময়ে পান না অনেকেই। ফলে চুল বেশি মাত্রায় তৈলাক্ত হয়ে পড়ে। বাজারে অনেক ড্রাই শ্যাম্পু পাওয়া যায়। দ্রুত চুলের তৈলাক্তভাব কাটাতে সেগুলো ব্যবহার করতে পারেন।
বাড়িতে তৈরি করুন ঘরোয়া মাস্ক
চুলের পরিচর্যা করতে অনেকেই বাড়িতে বানিয়ে নেন মাস্ক। তবে সঠিক কয়েকটি উপাদান দিয়ে তা বানালে চুলের তৈলাক্তভাব সহজেই দূর হবে। চুলে তেলের পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে। চুলের মাস্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা, লেবুর রস, চায়ের লিকার বা অ্যাপেল সাইডার ভিনিগার। এই উপাদানগুলো চুল ভালো রাখে। চুলের অন্যান্য সমস্যারও সমাধান করে।
এন-কে


আপনার মতামত লিখুন