মেসির আর্জেন্টিনা লড়বে ইতালির সঙ্গে
এবারের ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইতালি। এরই মধ্যে ফাইনালের ভেন্যু হিসেবে ওয়েম্বলি স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ইউরোপের চ্যাম্পিয়ন ইতালি ও আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হিসেবে মুখোমুখি হবে। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি।
উয়েফা ডটকমের খবরে জানা গেছে, গত বছর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর শিরোপা জিতেছিল ইতালি। অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা কাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘এই ম্যাচের মাধ্যমে দুই সেরা দলের মহারণ উপভোগ করতে পারবে দর্শকরা। এর মাধ্যমে ফুটবলের উন্নতির পাশাপাশি দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার হবে। সমর্থকদের মধ্যেও বন্ধন দৃঢ় হবে।’
১৯৯৩ সালের পর ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শীর্ষ দুই দল মুখোমুখি হচ্ছে। সর্বশেষ লড়াইয়ে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা হারিয়েছিল ডেনমার্ককে।
এন-কে


আপনার মতামত লিখুন