খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘একটু বিশ্বাস রাখুন’, কঠিন পরীক্ষার আগে রোনালদো

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ
‘একটু বিশ্বাস রাখুন’, কঠিন পরীক্ষার আগে রোনালদো

এ বছর কাতার বিশ্বকাপে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে, নয়তো খেলবে এবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি! ব্যাপারটি অনেকটা অবিশ্বাস্য হলেও, সত্যি তা-ই হতে চলেছে। ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব এবার এতটাই জটিল হয়ে উঠেছে।

নতুন ধারার প্লে-অফে ইতালি ও পর্তুগালের বিশ্বকাপ ভাগ্য ঝুলে গেছে। বাছাইপর্বের প্লে-অফে পড়ায় এ দুদলের যেকোনো এক দলেরই সুযোগ থাকছে ফিফা বিশ্বকাপে যাওয়ার।

ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ১০ গ্রুপের সেরা দলগুলো নিশ্চিত করেছে বিশ্বকাপ। বাছাইপর্ব থেকে সরাসরি মূল পর্বে উঠতে পারেনি পর্তুগাল ও ইতালি। তাদের এখন খেলতে হবে প্লে-অফ বাছাইপর্ব।

এ পর্বে ১২টি দলকে তিনটি রুটে ভাগ করে দেওয়া হয়েছে। এক একটি গ্রুপে চার দলের মধ্যে প্রথমে সেমিফাইনাল হবে। এরপর চারটি থেকে দুটি যাবে ফাইনালে। আর, ফাইনালে জয়ী দল খেলবে বিশ্বকাপে। এভাবে মোট তিন দল যাবে বিশ্বকাপে।

সেখানেই সেমিফাইনাল নামের প্লে-অফের রুট-৩-এ তুরস্ককে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগাল। আর, ইতালি পেয়েছে নর্থ মেসিডোনিয়ারকে। এ দুই সেমি-ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে ফাইনালে। তাদের মধ্যে বিজয়ীরা পাবে বিশ্বকাপের টিকেট।

মূলত পর্তুগাল ও ইতালি দুদলের জন্য বিশ্বকাপে ওঠা এখন কঠিন পরীক্ষা। আজ বুধবার থেকে শুরু হবে এ পর্বের লড়াই। প্রথম দিনই রুট-৩ থেকে সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে। এ ম্যাচে জিতলেই এ রুট থেকে ফাইনালে উঠবে পর্তুগাল। আর, হেরে গেলে শেষ হবে রোনালদোর কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন।

বিশ্বকাপে যাওয়ার এ কঠিন মিশনে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় পর্তুগিজ তারকা রোনালদো লিখেছেন, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করা সবসময়ই আমার কাছে বিশেষ মুহূর্ত। পর্তুগালের নাম উঁচুতে তোলো, পর্তুগিজদের সবার জন্য আনন্দ ও গর্ব নিয়ে এসো। আমাদের তরুণদের দেখাও যে, কোনো কিছুই অসম্ভব নয়!’

এরপর পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার লিখেছেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের বেছে নেওয়া দলটার ওপর বিশ্বাস রাখুন। আমরা আপনাদের সমর্থনের সমতুল্য প্রতিদান দেওয়ার জন্য সব কিছু করব। এগিয়ে চলো পর্তুগাল!’

এন-কে

Feb2

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।

চীনের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যান।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। স্বল্পসময়ের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়েছে।