সীতাকুণ্ডে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ঘর, ৮ লক্ষ টাকার ক্ষতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ১:০৫ দুপুর
সীতাকুণ্ডে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ঘর, ৮ লক্ষ টাকার ক্ষতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকায় আগুনে ৭টি টিনের বসতিঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ রবিবার (২৪ নভেম্বর) ভোররাতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে ধারনা করছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। ঘটনায় আনুমানিক ক্ষয়ক্ষতি ৮ লাখ টাকা হয়েছ বলে প্রাথমিক তথ্য জানিয়েছে তারা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে মুরাদপুর ইউপির বশরত নগর এলাকায় নজির আলী সেরাং বাড়ীতে আগুন লাগে। এসময় চারদিকে মানুষ ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আবুল কাশেম, বাহার উদ্দীন, গিয়াস উদ্দীন, কাইয়ুম খান, নিজাম উদ্দীন, নুরুল আলম, শাহ আলমের ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার কসরব হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আগুনে ৭টি ঘর পুড়ে গেছে। আগুনে আনুমানিক ৭/৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

রান্নার চুলার আগুন থেকে সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Feb2
Feb2