পরিবেশের শর্ত ভঙ্গ করায় ম্যাক কর্পোরেশন শিপ ইয়ার্ডকে ৫০ হাজার টাকা জরিমানা
সীতাকুণ্ড প্রতিনিধিঃ পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অভিযোগে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকার মাস্টার কাসেম এর মালিকানাধীন ম্যাক কর্পোরেশন শীপ ব্রেকিং ইয়ার্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ম্যক কর্পোরেশন নামক একটি শিপ ইয়ার্ডকে পরিবেশের শর্ত ভঙ্গ করায় উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন