খুঁজুন
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমাম-বাবরের শতকে রেকর্ড গড়েই জিতল পাকিস্তান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪:২১ অপরাহ্ণ
ইমাম-বাবরের শতকে রেকর্ড গড়েই জিতল পাকিস্তান

অধিনায়ক বাবর আজম ও ওপেনার ইমাম-উল-হকের জোড়া শতকে চড়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সঙ্গে ৩৪৯ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ল স্বাগতিকরা।

বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৪৮ রান জড়ো করে অস্ট্রেলিয়া। জবাবে ইমাম ও বাবরের ঝোড়ো শতকে ৪ উইকেট হারিয়েই পৌঁছে যায় জয়ের বন্দরে। ফলে রেকর্ড জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল পাকিস্তান। বাবর ১১৪ ও ইমাম ১০৬ রান করেন।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ইনিংসের তৃতীয় বলেই পাকিস্তানকে সাফল্য এনে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে খালি হাতেই ফেরান আফ্রিদি। ফুল্টস বলে বোল্ড হন ফিঞ্চ।

শুরুতে উইকেট হারালেও, তা অস্ট্রেলিয়ার জন্য বড় সমস্যা হয়নি। কারণ দ্বিতীয় উইকেটে পাকিস্তানের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড এবং তার সঙ্গী বেন ম্যাকডারমট। ১৪৪ বল খেলে ১৬২ রান যোগ করেন তারা।

এদনিও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৯ রানে আউট হন হেড। তাকে শিকার করে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার জাহিদ মাহমুদ। ৭০ বল খেলে ৬টি চার ও ৫টি ছক্কা মারেন অজি ওপেনার।

বাঁহাতি হেড না পারলেও এদিন ঠিকই সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ডানহাতি ম্যাকডারমট। নিজের চতুর্থ ওয়ানডেতে এসেই প্রথম সেঞ্চুরির দেখা পান ম্যাকডারমট। ৩৫তম ওভারে দলীয় ২৩৭ রানে বিদায় নেন ম্যাকডারমট। পেসার মোহাম্মদ ওয়াসিমের প্রথম শিকার হওয়ার আগে ১০৮ বল খেলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০৪ রান করেন ম্যাকডারমট।

মিডল-অর্ডারে মার্নাস লাবুশানে ৪৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে রাখেন। তবে অস্ট্রেলিয়াকে রানের পাহাড়ে বসিয়েছেন মার্কাস স্টয়নিস ও শিন অ্যাবট। সপ্তম উইকেটে ২৩ বলে ৪২ রানের জুটি গড়েন এ দুজন। পরে দু’জনই অবশ্য শিকার হয়েছেন আফ্রিদির।

স্টয়নিসকে ৪৯ রানে এবং অ্যাবটকে ২৮ রানে থামান আফ্রিদি। তার আগে ৩৩ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কা মারেন স্টয়নিস। আর ১৬ বলে ৪টি চারে ২৮ রান করেন অ্যাবট। ফলে ৩৪৮ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের মাটিতে এটিই তাদের সর্বোচ্চ দলীয় রান।

বল হাতে আফ্রিদি ৬৩ রানে ৪টি ও ওয়াসিম ৫৬ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ৩৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। ১৮ দশমিক ৫ ওভারে ১১৮ রান তোলেন তারা। এরমধ্যে ৬৭ রানের অবদান রেখে ফেরেন ফখর। ৬৪ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কা মেরে অস্ট্রেলিয়ার স্টয়নিসের শিকার হন তিনি।

ফখর জামানের সঙ্গে দুর্দান্ত শুরুর পর, অধিনায়কের বাবর আজমের সঙ্গেও শতরানের জুটি গড়েন ইমাম। এই জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারে ৯০ বলে নবম সেঞ্চুরিও তুলে নেন এই বাঁহাতি। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারা ইমাম থামেন ১০৬ রানে। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পার বলে আউট হন ৯৭ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কা মারা ইমাম।

৩৫তম ওভারে দলীয় ২২৯ রানে ইমামের বিদায়ের পর ক্রিজে বাবরের সঙ্গী হন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। দলের রানের চাকা ঘুরানোর সঙ্গে ৭৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরিও তুলে নেন বাবর। এতে ওয়ানডেতে দ্রুততম ১৫তম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন পাকিস্তানি অধিনায়ক।

৮৩ ইনিংসে ১৫তম সেঞ্চুরি তুলে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার রেকর্ড ভাঙ্গেন বাবর আজম। ৮৬ ইনিংসে ১৫তম সেঞ্চুরি করেছিলেন আমলা।

যাইহোক, তৃতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে ৬১ বলে ৮০ রান তুলে ফেরেন বাবর। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসের শিকার হন তিনি। ৮৩ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কা মারেন অধিনায়ক। বাবরের পর রিজওয়ানকেও হারায় পাকিস্তান। পাকিস্তানের জয়ের পথটা সহজ করে দিয়ে ৮ রানের ব্যবধানে ফেরেন বাবর-রিজওয়ান।

এমন অবস্থায় জয়ের জন্য শেষ ২৫ বলে ৩২ রান দরকার ছিল পাকিস্তানের। এক ওভার বাকী রেখে ৩৪৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলেন খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ। আর এরইসঙ্গে নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের নয়া রেকর্ড গড়ল পাকিস্তান।

এর আগে ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩২৭ রানের টার্গেট টপকে জিতেছিল দলটি।

শেষ পর্যন্ত খুশদিল ১৭ বলে অপরাজিত ২৭ ও ইফতেখার ৮ রানে অপরাজিত থাকেন। ২৩ রান করেন রিজওয়ান। অস্ট্রেলিয়ার জাম্পা ৭১ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন পাকিস্তানের বাবর আজম।

শনিবার এই লাহোরেই সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

এন-কে

Feb2

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।

চীনের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যান।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। স্বল্পসময়ের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়েছে।

এক গোল খেয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দিলো মিশর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
এক গোল খেয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দিলো মিশর

প্রথমার্ধে এক গোল হজম করলেও তা শোধ করতে পারেনি মিশর। কিন্তু দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ডকে হতাশ করে একে একে ৩ গোল দিয়ে ম্যাচ জিতে নিয়েছে মোহাম্মদ সালাহরা। আসরের প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ড্র করা মিশর এবার পেলো জয়ের দেখা। চতুর্থ বিশ্বকাপ খেলতে নেমে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়ের দেখা পেলো মিশর।

এর আগে, ১৯৩৪, ১৯৯০, ২০১৮ বিশ্বকাপে মোট ৮ ম্যাচে খেলেও কোনো জয়ের দেখা পায়নি। ২০২৬ সালে এসে পেলো প্রথম জয়ের দেখা।

সোমবার (২২ জুন) কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে যায় মিশর। পরে তিনটি গোলই মিশর করে দ্বিতিয়ার্ধে। নিউজিল্যান্ডের হয়ে গোল করেন ফিন সারম্যান। পরে দ্বিতীয়ার্ধে মিশরের মোহাম্মদ জিকো, মোহাম্মদ সালাহ এবং ডেভিড ত্রেজেগে করেন গোল।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিলো নিউজিল্যান্ড। সেই আক্রমণের অংশ হিসেবেই ১৫ মিনিটে গোল করে কিউইদের এগিয়ে নেন ফিন সারম্যান। মাইকেল পেইন দারুণ একটি কর্নার কিক নেন। বক্সের ভেতরে লাফিয়ে উঠে হেডে গোল করেন সারম্যান। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় নিউজিল্যান্ড।

৫৮ মিনিটে ডান দিক থেকে বক্সে বল পেয়ে মোহামেদ হানি চমৎকার একটি ক্রস ভাসিয়ে দেন। বক্সের মাঝখানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা জিকো হেডে বল জালে জড়িয়ে দেন। প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। নিখুঁত ক্রস আর দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে সমতা ফেরায় মিশর।

এরপর বক্সের ডান প্রান্তে বল পেয়ে জিকোর সঙ্গে দারুণ এক-দুই পাস খেলেন সালাহ। এতে বক্সের ভেতরে শট নেওয়ার সুযোগ তৈরি হয়, আর তিনি কোনো ভুল না করে নিচের বাঁ কোণে বল জড়িয়ে দেন ৬৭ মিনিটে।

৮২ মিনিটে আরও একটি গোল করে মিশর হেড থেকেই।এই গোলে সহায়তা করেন সালাহ। দারুণ ক্রাস করেন ডান দিক থেকে বদলি নামা ত্রেজেগে মাত্র নিজের তৃতীয় টাচেই হেড করে বল জালে জড়িয়ে দেন।

চেষ্টা করলেও কোনো গোল আর করতে পারেনি কিউইরা। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার মিশরের কাছে এগিয়ে গিয়েও হারলো ৩-১ গোলে। আর বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করা মিশর ম্যাচটি জিতলো ৩-১ ব্যবধানে।

‘জি’ গ্রুপে মিশরের পরবর্তী প্রতিপক্ষ ইরান। ম্যাচটি আগামী ২৭ জুন। একই দিন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।