লালখানবাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৭:৩৭ রাত
লালখানবাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেল আরোহী দম্পতি। আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ড কমিশনার বিল্ডিংয়ের মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো.ইকবাল উদ্দীন চৌধুরী (৩৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমা (৩৪)। সখিনার পিতার নাম সুলতান আহমেদ নিজামী।

দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

তিনি বলেন, মোটরসাইকেল আরোহী দম্পতিকে চাপা দেওয়া সে ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘন্টা/রাজীব

Feb2
Feb2