সরাইলে দেশিয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৭:২৬ রাত
সরাইলে দেশিয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় সরাইল থানাধীন ইসলামাবাদ গোগদ থেকে ডাকাতদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা মো. সোহেল মিয়া (২৬), মো. জীবন মিয়া (৩০), মো. খোকন মিয়া (২৮)।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা করা হয়েছে।

এন-কে

Feb2
Feb2