সীতাকুণ্ডের শীতলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৮:২৫ রাত
সীতাকুণ্ডের শীতলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে কবিতা বৈদ্য (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সোনাইছড়ি শীতলপুর রেললাইনে এই দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মহিলা একি এলাকার দৌলন বৈদ্যর স্ত্রী।

জানা যায়,উপজেলার সোনাইছড়ি শীতলপুর এলাকার বৃদ্ধা মহিলা মঙ্গলবার সকালের দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হতে গেলে ঢাকামুখি (আপ লাইন) একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে রেলওয়ে পুলিশ স্হানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলওয়ে পুলিশের এ.এস.আই মোঃ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সকালের দিকে আপ লাইনের একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে শরীল খন্ড-দ্বিখন্ডিত হয়ে পড়ে এক বৃদ্ধা মহিলার।

আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরনের চেষ্টা করলে স্হানীয় গণ্যমান্য ব্যক্তির অনুরোধে উদ্ধতন স্যারদের সাথে আলাপ করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

২৪ ঘন্টা/কামরুল দুলু

Feb2
Feb2