দিনাজপুরে ট্রেন থেকে হেরোইনসহ নারী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১১:৫৯ সকাল
দিনাজপুরে ট্রেন থেকে হেরোইনসহ নারী আটক

যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে হেরোইনসহ এক নারীকে আটক করেছে র‍্যাব। দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে আটক ওই নারীর নাম কোহিনুর বেগম (৩৪)। র‌্যাব-১৩-এর দাবি, এ সময় তাঁর কাছ থেকে আধা কেজি হেরোইন জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

গতকাল শুক্রবার র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কোহিনুর বেগমের বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনুর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের বাহক হিসেবে এই ব্যবসা করছেন।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, সিন্ডিকেট হোতাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।

এন-কে

Feb2
Feb2