চট্টগ্রামে ফাহিম হত্যার ঘটনায় গ্রেফতার ১
চট্টগ্রামে ফাহিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মো. মামুন (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন তাকে হত্যা করা হলো সে বিষয়ে কিছু জানতে পারেনি।
১৭ এপ্রিল, রোববার বিকেলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল শনিবার রাত সাড়ে বারোটার দিকে ফাহিমের পিতা জহির হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। এর আগের দিন রাতে পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তার মাথা এলাকায় ছুরিকাঘাতে আহত হন ফাহিম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিতা জহির হোসেন বলেন, আমার ছেলের খুনের সঙ্গে কারা জড়িত তা আমরা দেখিনি। এ কারণে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছি। কেন আমার ছেলেকে খুন হলো তাও জানিনা। পিতা হিসেবে আমার আশা, পুলিশ অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনলে ছেলে হত্যার বিচার পাবো।
মামলার বিষয়টি নিশ্চিত করে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর ফাহিম খুনের ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা সন্দেহভাজন একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকীদের গ্রেফতারের লক্ষ্যে আমাদের অভিযান চলমান রয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন