খুঁজুন
রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে রায়হান হত্যা মামলা : এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৩:১১ অপরাহ্ণ
সিলেটে রায়হান হত্যা মামলা : এসআই আকবরসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

সিলেটে পুলিশি নির্যাতনে নিহত যুবক রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) আকবরসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। আগামী ১০ মে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

আজ সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেনসহ পাঁচ পুলিশ সদস্যকে।

শুনানি শেষে অভিযোগ গঠন করে আগামী ১০ মে সাক্ষ্যগ্রহণের প্রথম তারিখ ঘোষণা করেন বিচারক আব্দুর রহিম। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকার্য শুরু হলো বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রীয় কৌঁসুলি।

এ সময় চার আসামির খালাস চাইলে তা খারিজ করেন আদালত। ১০ মে মমলার বাদী নিহত রায়হানের স্ত্রীসহ আরও দু-একজন সাক্ষ্য দেবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী।

এদিকে, বিচার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রায়হানের মা সালমা আক্তার।

গত বছর ১১ অক্টোবর ভোরে সিলেট শহরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান উদ্দিন আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। পরদিন তাঁর স্ত্রী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

এন-কে

Feb2

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, কেবল পরীক্ষার হলে এসে ভালো করার আশা করলে হবে না; সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, প্রস্তুতি ও আত্মবিশ্বাস।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল ও ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।

আজ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার চলমান সূচির মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রশাসক বলেন, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণত কিছুটা চাপ ও সংশয় কাজ করে। সে কারণে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং কেন্দ্রগুলোর পরিবেশ দেখতে তিনি বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শন করছেন।

তিনি বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত পড়াশোনা, সঠিক প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহার ছাড়া ভালো ফল সম্ভব নয়। আমরা চাই, আমাদের সন্তানরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং দেশের সম্পদে পরিণত হোক।”

জেলা প্রশাসক আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরীক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

তিনি আজ জেলার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। তাঁদের কাছ থেকেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন ভালো হয়েছে এবং তারা স্বস্তির সঙ্গে পরীক্ষা দিচ্ছে।

পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দীন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পেশনে পদায়ন করা হলো।

এর আগে এনআইডির ডিজি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। তাকে গত ১৩ এপ্রিল বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যায় সরকার।