রাউজানে আঞ্জুমানে রযভীয়া তৌছিফিয়ার কমিটি গঠন
আঞ্জুমানে রযভীয়া তৌছিফিয়া বাংলাদেশ রাউজান উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠনকল্পে আলোচনা সভা শুক্রবার গর্জনীয়ায় মসজিদে নূরীতে অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন ও সংগঠনের দ্বী-বার্ষিক কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা শামসুল আলম নঈমী।
উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ মুহাম্মদ জহিরুল ইসলাম। অতিথি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন আল্লামা আজিজুল হক রযভী ও আল্লামা ওবাইদুন-নাছের নঈমী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলী,মুহাম্মদ নেজাম উদ্দিন রযভী,অধ্যাপক মুহাম্মদ নুরুল হুদা,মাওলানা ইদ্রিস আনসারী,মুহাম্মদ করিম উদ্দিন।
বক্তব্য রাখেন মাওলানা নুরুল আবছার রেজভী, জাহাঙ্গীর আলম সিকদার,মাওলানা মনছুর আলম নেজামী, মাষ্টার খ.ব.ম হাছান,সৈয়দ মুহাম্মদ লুৎফুর রহমান,মাওলানা নাছির উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন