সীতাকুণ্ডে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ বণ গবেষনা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ গবেষণা বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ষোলশহর এর আয়োজনে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
চট্টগ্রাম বিভাগীয় বন গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা ডেইজী বিশ্বসের সভাপতিত্বে ও সহকারী বন গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা জহিরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক, স্বাগত বক্তব্য রাখেন,প্রশিক্ষন ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের আহবায়ক মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,সাবেক সভাপতি আলহাজ্ব এম সেকান্দর হোসাইন, শিক্ষা অফিসার মোঃনুরুচ্ছোফা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম।
কর্মশালায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত নতুন নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক ধারণা ও এবং আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড বন গবেষণা কেন্দ্রের ষ্টেশন কর্মকর্তা মোঃ গোলাম রসুল,সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক আবুল খায়ের,এনজিও কর্মকর্তা আজমল হোসেন হিরো স্বপনসহ অনেকে। এছাড়া সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন