সীতাকুণ্ডে মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) এর ২৩তম ওরশ শরীফ রবিবার
সীতাকুণ্ড প্রতিনিধিঃ হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) এর বাতেনী ফয়েজ প্রাপ্ত খলিফা, শাহ্ সুফী মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) প্রকাশ (কেরানী হুজুর) এর ২৩তম ওরশ প্রতি বছরের ন্যায় রবিবার (২৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়ির বার আউলিয়াস্থ ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিনব্যাপী কোরআনখানী, মিলাদ মাহফিল ও ফাতেহা খানীর আয়োজন করা হয়েছে। এছাড়া বাদে ফজর খতমে কুরআন, বাদে জোহর নাতে রাসুল(সঃ), বাদে আসর মিলাদ মাহফিল এবং বাদে এশা মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।
উক্ত পবিত্র খোশরোজ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে গাউছুল আজম মাইজভান্ডারীর রুহানী ফয়েজ ও দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য ওবায়দিয়া দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি উপাধ্যক্ষ মোঃ বাদশা আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম।


আপনার মতামত লিখুন