মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলানায়তনে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির সূর্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্যের সভাপতিত্ত্বে নির্বাহী সদস্য ডাঃ বরুণ কুমার আচার্য বলাই এর সঞ্চালনায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সাজু সর্দ্দার, সোনারাম আচার্য, রুবেল শীল, রন শীল, সোমা, কাশ্মীরি, ঝুমু চৌধুরী।
অনুষ্ঠান শেষে এলাকার অসচ্ছল রোজাদারদের দরবার গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহাবর আলম মওলা হুজুর আলহাজ্ব হযরত সৈয়দ হাসান (মঃ) নির্দেশে ১৫০ জনকে লুঙ্গি, শাড়ি, পাঞ্জাবি, সেমাই, চিনি, ১৫ রকমের ঈদসামগ্রী ও ঈদবস্ত্র প্রদান করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, মানবতার সেবায় উজ্বল দৃষ্টান্ত মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম।


আপনার মতামত লিখুন