খুঁজুন
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ
রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল

‘অবিশ্বাস্য প্রত্যাবর্তন’—এ ছাড়া আর কোনো ভাষায় এ জয়ের বর্ণনা বোধ হয় অসম্ভব। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৬-৫) হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে তাদের প্রতিপক্ষ লিভারপুল। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়ালের রোমাঞ্চকর জয়ের নেপথ্যে ২১ বছর বয়সি ব্রাজিলীয় তারকা রদ্রিগো সিলভা।

সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছিল ম্যান সিটি। ফাইনালে ওঠার জন্য বুধবার করিম বেনজেমাদের অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হতো। কিন্তু, ম্যাচের ৭৩ মিনিটে উলটো বিপর্যয় নেমে আসে রিয়াল শিবিরে। ম্যান সিটিকে গোল এনে দেন রিয়াদ মাহরেজ।

কিন্তু, কে ভেবেছিল ম্যাচের ছবিটা নাটকীয়ভাবে বদলে যাবে? ম্যাচের ৯০ মিনিটে বেনজেমার পাস থেকে গোল করেন বদলি নামা রদ্রিগো। এক মিনিটের মধ্যেই ম্যান সিটি ডিফেন্ডারদের ভুলে হেডে রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেন এ ব্রাজিলীয় তারকা। দুই লেগ মিলিয়ে ফল তখন ৫-৫ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ৯৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন বেনজেমা।

এর আগে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে গত মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে ইয়ুর্গেন ক্লপের দল। এর আগে অ্যানফিল্ডে প্রথম লেগেও জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকেট পেয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

এদিকে, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে চান বলে আগেই জানিয়ে রেখেছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। লিভারপুল তারকা বলেন, ‘ফাইনালে আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সত্যি বলতে, ম্যানচেস্টার সিটি খুব শক্ত দল। এ মৌসুমে তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি। তবে, আমার ব্যক্তিগত ইচ্ছা জানতে চাইলে বলব, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চাই।’

রিয়ালকে চাওয়ার আরেকটি কারণও আছে সালাহর। কারণ ২০১৮ সালের ফাইনালে এ রিয়ালের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। ওই ফাইনালে জিনেদিন জিদানের অধীনে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্প্যানিশ ক্লাবটি। আর, প্রতিপক্ষের খেলোয়াড়ের বাজে ফাউলে চোট পান সালাহ। যার কারণে চোখের জলে মাঠ ছাড়তে হয় মিসরীয় তারকাকে। তাই, এবার সে প্রতিশোধটাও নিতে চান লিভারপুল ফরোয়ার্ড।

২০১৭-’১৮ মৌসুমে লিভারপুলকে হারিয়ে ১৩তম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল। এবার কী সে ইতিহাসের পুনরাবৃত্তি হবে? আগামী ২৮ মে প্যারিসে হবে চ্যাম্পিয়নস লিগের মেগা ফাইনাল।

এন-কে

Feb2

বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের ‘দ্রুততম’ গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো

ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মরক্কো। তবে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১–০ গোলে হারিয়েছে মরক্কো। মাত্র ৭১ সেকেন্ডেই করা ইসমায়েল সাইবারির গোলই জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দেশটি।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৭১ সেকেন্ডের মাথায় ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান ইসমায়েল সাইবারি। যা এই টুর্নামেন্টের দ্রুততম গোল।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম গোল করেছিল চেক প্রজাতন্ত্রের সাদিলেক। ম্যাচের ৬ মিনিটে গোল করেছিলেন তিনি। অন্যদিকে, সাইবারি এটি টুর্নামেন্টের দ্বিতীয় গোল। ব্রাজিলের বিপক্ষে গোলের দেখা পেয়েছিলেন এই স্ট্রাইকার।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেলো মরক্কো।

টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ইনজুরিতে আক্রান্ত তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশটি নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। আজ (শনিবার) অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মার্কিনীরা পা রেখেছে রাউন্ড অব থার্টি টু–তে।।

এর আগে ১৯৯৪ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেবার তারা গ্রুপপর্বে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে। তবে ওই আসরে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। এবারই প্রথম আসরের প্রথম দুই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র নকআউট পর্ব নিশ্চিত করল।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক দিয়ে দারুণ এক দৌড়ে আক্রমণে ওঠেন ফোলারিন বালোগুন। গত ম্যাচে জোড়া গোল করা এই স্ট্রাইকার সতীর্থ রিকার্ডো পেপি’র উদ্দেশে বল বাড়ালে, তার আগেই সামনে থাকা সকারুজ ডিফেন্ডারে গায়ে লেগে তাদের জালৈ জড়ায়।

এরপর ৪৩ মিনিটে ২১ বছর বয়সী অ্যালেক্স ফ্রিম্যানের যুক্তরাষ্ট্রের স্কোরলাইন ২-০ করেছেন। সেট-পিস থেকে আসা আক্রমণে সার্জিনো ডেস্টের ডিফ্লেক্টেড শট হেড করে জালে পাঠান ফ্রিম্যান। ভিডিও রিভিউয়ের পর গোলটি নিশ্চিত করা হয়। যা বিশ্বকাপে তার প্রথম গোল।

এর আগে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই সবার আগে নকআউট পর্বে উঠেছে। এবার সেই দলে আরেক আয়োজক যুক্তরাষ্ট্রও যোগ দিলো।

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বিকেলে আমাকে ফোন করেছিলেন। তিনি দুইটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন মহলে সমালোচনার কারণে বিষয়টি সরকারে ভাবমূর্তির ক্ষতি করেছে বলেও মনে করা হচ্ছে। এ কারণেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র আরও জানায়, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

নতুন নাম চূড়ান্ত করার আগে আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মতামত দিতে বলা হবে। এরপর প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন নাম চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় সদ্য গঠিত তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর এ সিদ্ধান্ত এলো।

নামগুলো তার পারিবারিক উপাধি ও দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় গত সোমবার সংসদে প্রতিমন্ত্রীকে প্রশ্নের মুখে পড়তে হয়।

তবে অভিযোগ নাকচ করে সংসদে শাহে আলম বলেন, ‘নামগুলো অলৌকিকভাবে তার ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।’