সোনাইমুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন (২৫) ও সোহেল রানা (২০) নামের দুই যুবককে আটক করছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সাতগড়িয়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন ও একই উপজেলার কান্দিরপাড় এলাকার দুলালের ছেলে সোহেল রানা।
বৃহস্পতিবার সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে নোয়াখালী- কুমিল্লা মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভা ৭নং ওয়ার্ড নাওতলা আল হেরা ইসলামী একাডেমির সামনে থেকে তাদের আটক করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘পৌরসভা ৭নং ওয়ার্ড নাওতলা আল হেরা ইসলামী একাডেমির সামনে চোরাই মোটরসাইকেল বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি চোরাইকৃত মোটরসাইকেলসহ ২জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’
এন-কে


আপনার মতামত লিখুন