খুঁজুন
, ,

ত্বক ও চুলের যত্নে অলিভ অয়েল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 26 May, 2022, 3:38 pm
ত্বক ও চুলের যত্নে অলিভ অয়েল

রান্নায় আলাদা স্বাদ আনার পাশাপাশি আমাদের শরীর ভাল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অলিভ অয়েল। কেবল স্বাস্থ্য ভালো রাখে না, চুল ও ত্বক ভালো রাখতেও অলিভ অয়েল দারুণ কার্যকর। তাই দিনে দিনে এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

খনিজ, ভিটামিন এবং প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অলিভ অয়েল ত্বকের বলিরেখা দূর করে, কোমলতা বজায় রাখে, ত্বককে পুনরুজ্জীবিত করে এবং পুষ্টি যোগায়।

তাহলে জেনে নিন, দৈনন্দিন রূপচর্চায় কীভাবে অলিভ অয়েল ব্যবহার করবেন –

> বডি অয়েল হিসেবে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। কয়েক ফোটা অলিভ অয়েল হাতের তালুতে ঘষে গোসলের পর সারা শরীরে লাগিয়ে নিন। নিয়মিত লাগালে ত্বক হয়ে উঠবে মসৃণ ও কোমল।

> ঘন, ঝকঝকে চুল পেতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। গরম করে চুল এবং মাথার ত্বকে লাগান। ১০ মিনিট মালিশ করুন। তারপর কমপক্ষে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এছাড়া, হেয়ার মাস্ক হিসেবেও অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। একটি ডিমের কুসুমের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি মাথার ত্বক এবং চুলে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করুন।

> অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বকের বলিরেখা দূর করতে সহায়তা করে। তাই চোখের চারপাশের বলিরেখা দূর করতে চাইলে অলিভ অয়েলকে আই ক্রিম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই তেলটি ত্বকে পুষ্টি যোগায়।

> মুখ পরিষ্কার করার জন্য এই তেল ব্যবহার করতে পারেন। মেকআপ তোলার জন্য দোকান থেকে কেনা পণ্যের পরিবর্তে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল দিয়ে মুখ পরিষ্কার করার পরে ফেস ওয়াশ এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

> ফাটা গোড়ালির চিকিৎসাতেও অলিভ অয়েল দুর্দান্ত কার্যকর। পিউমিক স্টোন দিয়ে গোড়ালি এক্সফোলিয়েট করুন, তারপরে সামান্য অলিভ অয়েল লাগিয়ে ম্যাসাজ করুন। এরপর মোজা পরে নিন। এতে ফাটা গোড়ালি দ্রুত সেরে উঠবে।

> নখ এবং কিউটিকলেরও পুষ্টির প্রয়োজন হয়। এক্ষেত্রে অলিভ অয়েল দারুণ কাজ করে। নখের উপর অলিভ অয়েল লাগালে নখ মজবুত হয়, নখ ভাঙা প্রতিরোধ করে এবং কিউটিকল ভালো থাকে। এছাড়াও, অলিভ অয়েল হালকা গরম করে ৫-১০ মিনিট নখগুলো ভিজিয়ে রাখতে পারেন। খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত গরম না থাকে। হাতের কনুই এবং হাঁটুর কালো দাগ, শুষ্ক ত্বক সারাতেও অলিভ অয়েল দারুণ কার্যকর।

এন-কে

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।