খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ‘১০’ উইকেটে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২, ৩:৩০ অপরাহ্ণ
বাংলাদেশকে ‘১০’ উইকেটে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চট্রগ্রাম টেস্টে ড্রয়ের পর এই হারে কার্যত সফরকারীদের কাছে সিরিজও খোয়ালো স্বাগতিকরা।

চট্রগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের পর ঢাকায় দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

শেষ পর্যন্ত দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ৷ তবে টাইগারদের এই পুঁজি যে যথেষ্ট ছিল না, লঙ্কান ব্যাটাররা সেটা হারে হারে প্রমাণ করে দেন। প্রথম ইনিংসে কুশল মেন্ডিস ও দীনেশ চান্ডিমালের সেঞ্চুরিতে ৫০৬ রানে অলআউট হওয়ার আগে ১৪১ রানের বড় লিড পায় সফরকারীরা।

১৪১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে প্রথম বারের মতো একই ম্যাচের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। ব্যাটিংয়ে ছন্দ হারানো দলপতি মুমিনুল হকও ফেরেন শূন্য হাতে।

এছাড়া নাজমুল হোসেন শান্ত ২ এবং আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ১৫ রানে আউট হলে টাইগারদের বিপদ বাড়তে থেকে। সেখান থেকে আর উইকেট না হারিয়ে ১১ রানের জুটিতে চতুর্থ দিনের খেলা শেষ করেন প্রথম ইনিংসের দুই নায়ক মুশফিকুর রহিম ও লিটন দাস। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের চেয়ে ১০৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করে টাইগাররা।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পঞ্চমদিনের শুরুতে অবশ্য লঙ্কান পেসারদের ভালোই সামলাচ্ছিলেন। ব্যক্তিগত ৯ রানে কাসুন রাজিথার বলে আম্পায়ার লিটনকে ক্যাচ আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান এই টাইগার ব্যাটার। তবে রাজিথার পরের ওভারে বলের লাইন মিস করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। আউট হওয়ার আগে মুশফিক করেন ২৩ রান।

লিটনকে সঙ্গে নিয়ে সাকিব কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। লিটন ৫২ ও সাকিব ৫৮ রানে ফিরে গেলে হারের খুব কাছে চলে যায় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে মোসাদ্দেক কিংবা অন্য কেউই তেমন কিছুই করতে পারেননি। ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ রানের লিডে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

২৯ রানের লক্ষ্য তাড়া করতে তেমন বেগ পেতে হয়নি লঙ্কানদের। দুই ওপেনার ফার্নান্দো ও করুনারত্নে মাত্র তিন ওভারেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন। ১০ উইকেটের বড় জয় নিয়ে চলতি বছর নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)
মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫
রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫০৬/১০ (১৬৫.১ ওভার)
ম্যাথিউস ১৪৫, চান্দিমাল ১২৪, করুনারত্নে ৮০, ধনঞ্জয়া ৫৮, ওশাদা ৫৭
সাকিব ৯৬/৫, এবাদত ১৪৮/৪

বাংলাদেশ ২য় ইনিংস : ১৪৯/৫ (৪৬ ওভার)
সাকিব ৫৮, লিটন ৫২
আসিথা ৫১/৬, রাজিথা ৪০/২

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৯/০ (৩ ওভার)
ফার্নান্দো ২১*, করুনারত্নে ৭*

ফল: শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…