কাপ্তাইয়ে নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২, ৭:৩৮ রাত
কাপ্তাইয়ে নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর ফল ব্যবসায়ী ইমাম হোসেনের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মে) দুপুরে কান্দারমুখ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার কারা হয়।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে রিজার্ভ বাজার থেকে এক কিলোমিটার অদূরে কাপ্তাই হ্রদের কাইন্দারমুখে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় নৌকায় থাকা সাতরে কুলে ওঠতে পারলেও ইঞ্জিনচালিত নৌকাসহ ডুবে নিখোঁজ হন ইমাম হোসেন।

রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. করির হোসেন বলেন, যেখানে বোটটি ডুবে গিয়েছিল তার প্রায় ১ কিলোমিটার দূরে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আমাদের খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এন-কে

Feb2
Feb2