খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আসরেই আইপিএলের শিরোপা জিতল গুজরাট টাইটান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ মে, ২০২২, ৭:২০ পূর্বাহ্ণ
প্রথম আসরেই আইপিএলের শিরোপা জিতল গুজরাট টাইটান্স

ভিনি ভিডি ভিসি! আসলাম, দেখলাম, জয় করলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আবির্ভাবেই সবাইকে চমকে দিয়েছে গুজরাট টাইটান্স। সম্পূর্ণ নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের প্রথম আসরেই বাগিয়ে নিয়েছে আইপিএলের শিরোপা। এর আগে লিগ পর্বেও সবার শীর্ষে অবস্থান ছিল দলটির।

হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে দাঁড়াতেই দেয়নি গুজরাট। ফলে শেন ওয়ার্নকে উৎসর্গ করার অভিপ্রায় নিয়ে ১৪ বছর পর ফাইনাল খেলতে নামা রাজস্থান একরাশ হতাশ নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩০ রান জড়ো করে রাজস্থান, যা হেসেখেলে ছুঁয়ে ফেলে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

১ লক্ষেরও বেশি দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। যথারীতি তরুণ যশস্বী জাইসওয়ালের সাথে ইনিংসের সূচনা করতে নামেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলার। জাইসওয়াল যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ মারকুটে ব্যাটিংয়েরই চেষ্টা করেছেন। তবে ১৭ ম্যাচে ৮৬৩ রান করা বাটলার এদিন যেন নিজের ছায়া হয়ে ছিলেন।

জাইসওয়াল ১৬ বলে ২২ রান করে বিদায় নেওয়ার পর অধিনায়ক স্যাঞ্জু স্যামসন ১১ বলে ১৪ ও দেবদূত পাড়িকাল ১০ বলে মাত্র ২ রান করে বিদায় নেন। বাটলার প্রতিরোধ গড়ার বদলে উল্টো চাপ বাড়িয়ে তোলেন। ত্রয়োদশ ওভারের প্রথম বলে দলীয় ৭৯ রানে বিদায় নেওয়ার আগে ৩৫ বল মোকাবেলা করে ৩৯ রান করেন বাটলার, যে ইনিংসে ছিল ৫টি চার।

এরপর কেউই দলের হাল ধরার মত ব্যাটিং করতে পারেননি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান দাঁড়ায় রাজস্থানের সংগ্রহ। গুজরাটের পক্ষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া একাই শিকার করেন তিনটি উইকেট। এছাড়া রবিশ্রীনিবাসন সাই কিশোর দুটি এবং রশিদ খান, মোহাম্মদ শামি ও যশ দয়াল একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে গুজরাটের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে রান তুলতে একটু হিমশিম খেতে হয়েছে শুবমান গিলদের। ঋদ্ধিমান সাহা ৭ বলে ৫ রান ও ম্যাথু ওয়েড ১০ বলে ৮ রান করে বিদায় নিলে চাপ ভর করে বসে।

তবে বল হাতে দারুণ ভূমিকা রাখা পান্ডিয়া ব্যাট হাতেও দলকে এনে দেন স্বস্তি। ৩০ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলে তিনি বিদায় নিলে গিলের সাথে হাল ধরেন ডেভিড মিলার। মিলারের মারকুটে ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।

গিল ৪৩ বলে ৪৫ ও মিলার ১৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। গুজরাট ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই পেয়ে যায় চ্যাম্পিয়ন তকমা।

সংক্ষিপ্ত স্কোর
টস : রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস : ১৩০/৯ (২০ ওভার)
বাটলার ৩৯, জাইসওয়াল ২২
হার্দিক ১৭/৩, সাই কিশোর ২০/২, রশিদ ১৮/১

গুজরাট টাইটান্স : ১৩৩/৩ (১৮.১ ওভার)
গিল ৪৫*, হার্দিক ৩৪, মিলার ৩২*
বোল্ট ১৪/১, চাহাল ২০/১

ফল : গুজরাট টাইটান্স ৭ উইকেটে জিতে চ্যাম্পিয়ন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…