সীতাকুণ্ডে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ফুটবল খেলে দেখে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় পিকাপের ধাক্কায় শাহরিয়ার নাজিম শিশির (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পৌরসভাধীন বাস স্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশির পৌরসভার চৌধুরীপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা দেখে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়। লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন