খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপের শেষ দল কোস্টারিকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ
কাতার বিশ্বকাপের শেষ দল কোস্টারিকা

গ্রুপ নির্বাচন থেকে সময়সূচি, কাতার বিশ্বকাপ মাঠে গড়ানোর আনুষ্ঠানিকতার সবই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে দিয়ে ৩২ দলের টুর্নামেন্টের ৩১টি দল নির্ধারণ হয়ে ছিল। বাকি ছিল শেষ টিকিটটি। শেষ দল হিসেবে কাতারে যাচ্ছে কারা, তারই অপেক্ষায় ছিল গোটা ফুটবল বিশ্ব। এই টিকিটের জন্য লড়াইটা ছিল দুই দলের, মুখোমুখি নিউজিল‍্যান্ড আর কোস্টারিকা। যেখানে আন্তমহাদেশীয় প্লে-অফে ওশেনিয়া প্রতিনিধিকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ টিকিট পেয়েছে কোস্টারিকা।

কাতারের আল রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে পাওয়া এই জয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠল কোস্টারিকা। একমাত্র গোলটি করে দলকে উৎসবে ভাসান জোয়েল কাম্পবেল। উত্তর আমেরিকার দলটি কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে লড়বে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আগে থেকেই আছে জার্মানি, স্পেন ও জাপান।

ম্যাচের শুরতেই গোল পেয়ে যায় কোস্টারিকা। ৩ মিনিটের মাথায় বাঁ-প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তারা বাধা দেওয়ার আগেই বাঁ-পাায়ের শটে বল জালে পাঠান দলটির আর্সেনাল স্ট্রাইকার ক্যাম্পবেল। যদিও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। ৩৯তম মিনিটে ক্রিস উড বল জালে পাঠালেও আক্রমণের শুরুতে ফাউলের জন‍্য ভিএআরে মেলেনি গোল।

৬৯তম মিনিটে ভিএআরে দেখেই নিউজিল‍্যান্ডের কস্টা বারবারাসকে লাল কার্ড দেখান রেফারি। ৭৬ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন নিকো কিরওয়ান। দুই অর্ধেই কোস্টারিকার হয়ে ভালো কিছু সেভ করেন পিএসজি গোলকিপার কেইলর নাভাস।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও খেলেছিল কোস্টারিকা। অন্যদিকে নিউজিল্যান্ড সবশেষ বিশ্বকাপ খেলেছিল ২০১০ সালে। এরপরের দুই বিশ্বকাপে বাছাই পর্ব উৎরাতে পারেনি তারা। এনিয়ে সংখ্যাটা দাঁড়াল তিনে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…